আল্লাহর সব সৃস্টিকে ভালোবাসতে চাই.. গতকাল যারা ABC redio এর Hello 8920 Program এ মনীষার জিবনে গল্প শুনেছেন তারা আমার এই পোস্ট এর মর্মবানী বুঝতে পারবেন।
আপনারা মেয়েটার জীবনের গল্প নিয়ে প্রোগ্রাম বানাচ্ছেন । খুচিয়ে খুচিয়েকথা বের করছেন । খুব ভাল । মেয়েটা অনেক সাহস নিয়ে গোপন কথাগুলো বলছে, হয়তো উনি একটা সমাধান আশা করেন ।
আমাদের সেই পশুগুলোকে চেনা দরকার । কিন্তু আপনারা নিজেদের বিজনেসের কথা চিন্তা করে নামগুলো অপ্রকাশিত রাখছেন। ( যেটা রেখেছিলেন বর্ষার গল্পে, আলামিন এর গল্পে....) এবিসি রেডিওর উদ্দেশ্য কি শুধুই বিনোদন ? বিনোদন করার তো অনেক পথ আছে কিন্তু এটা কেমন বিনোদন...? নামগুলো জানতে চাই, মিঃ কিবরিয়া । খুচিয়ে খুচিয়ে যৌন উত্তেজক কথা বের করা যায় কিন্তু যেটা জানা দরকার ওটা বলার পরও অপ্রকাশিত রাখার উদ্দেশ্যটা কি ! এবিসি রেডিওর যদি সাহস থাকে, নামগুলো প্রকাশ করেন... নাকি আপনারাও বিক্রি হয়ে গিয়েছিন ওই সকল নার-পশুদের হাতে। কিবরিয়া সাহেব জাবাব চাই....
হয়ত কোন একদিন অন্যকোন প্রোগ্রামে অন্য কোন মেয়ে তার জিবনের গল্প বলার সময় অনেক চরিত্রের মাঝে RJ Kebria অথবা ABC Redio এর কোন বড় কর্মকর্তার নাম প্রকাশ করবে সেদিনও এমন টিট টিট শব্দ দিয়ে (mute) তাদের অপকর্ম চলিয়ে যেতে উৎসাহিত করা হবে।
আমরা আম জনতা সেদিন ও বিনোদিত হব। ধিক্কার জানাই ABC রেডিওকে ধিক্কার জনাইল RJ Kebria কে। যাদের এত টুকু সাহস নেই যে, সামাজের এই সকল পশুদের পরিচয় প্রকাশ করার, আমি মনেকরি তারদের অধিকার নেই এমন একটি program পরিচালনা করার। এরা সুধুই পারে public এর sentiment নিয়ে ব্যবসা করতে।
আপনিতো ”যাহা বলিব সত্য বলিব” নামে নতুন একটি প্রোগ্রাম লঞ্জ করেছেন।
আমার প্রশ্ন আপনার নিজের কি সত্য বলার সৎ সাহসটুকু আছে? জবাব চাই.... জনি আপনি next program কিছু খোড়া যুক্তি দেখিয়ে নিজের অবস্থান পরিস্কার করতে চাইবেন, আর আমরাও মন্ত্র মুগ্ধ হয়ে সেই মন ভোলান কথা শুনবো। কিন্তু যেদিন আপনার বিবেক জেগে উঠবে সে দিন কোথায় পালাবেন! আপনার কথাই আপনাকে ফিরিয়ে দিলাম....... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।