শাফিক আফতাব-------- অনেক পেঁচা দাঁত কেলিয়ে হাসে অট্টহাস্যে বিদ্রুপ করে খুশি আর খবির চাচা আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে রাতের আঁধারে ঢিল ছুড়েঁ নপুংশক কাপুরুষের দল। আমাদের মাছভর্তি পুকুরের জলে ঢেলে দেয় বিষ সিং খুড়েঁ চুরি করে গোলাভরা ধান হালের গরুগুলো অহেতুক খয়রাত দেয় বোনদের নামে রটায় অলিক রটনা। ওরা জমির আল কাটে দাগ খতিয়ানে কালি দিয়ে জমির মালিকানা দাবি করে ওরা আমাদের নামের শেষে সুনামের শব্দগুলোতে দুর্গন্ধ ছড়ায় ওরা হিংসায় ফেটে পড়ে আমাদের দুধভাতে। মহাযোদ্ধার মতোন বাবা করেছেন মোকাবেলা নুলোদের যড়যন্ত্র আপনিহীন, আজ বড় স্বচ্ছ সুচা আর লুচ্চাদের পরিপাকতন্ত্র। ১৩.০৬.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।