পথে নেমেছি; পথই আমায় পথ দেখাবে। ৩। এক সে শুন্ডিনী দুই ঘরে সান্ধঅ
রাগ: গবড়া। বিরুবাপাদানাম্
কবি: বিরুবাপাদ
এক সে শুন্ডিনী দুই ঘরে সান্ধঅ।
চীঅণ বাকলঅ বারুণি বান্ধঅ।
। ধ্রু। ।
সহজে থির করী বারুণি সান্ধে।
জেঁ অজরামর হোই দিঢ় কান্ধে।
। ধ্রু। ।
দশমি দুআরত চিহ্ন দেখইআ।
আইল গরাহক অপণে বহিআ।
। ধ্রু। ।
চউশঠী ঘড়িয়ে দেট পসারা।
পইঠেল গরাহক নাহি নিসারা।
। ধ্রু। ।
এক ঘ লী সরুই নাল।
ভণন্তি বিরুআ থির করি চাল।
। ধ্রু। ।
(আধুনিক বাংলারূপ)
এক সে শুন্ডিনী১ দুই ঘরে সাঁধাল (প্রবেশ করল)
চিক্কণ বাকলের দ্বারা বারুণী বাঁধল২। ।
সহজে (চিত্ত) স্থির করে বরুণী পান করে।
যাতে অজরামর (এবং) দৃঢ়স্কন্ধ হয়।
দশমী দ্বারেতে চিহ্ন দেখে।
এল গ্রাহক আপনি (পথ) বেয়ে। ।
চৌষট্টি ঘড়ায় দেখাল পসার (সাজিয়ে)।
প্রবেশ করল গ্রাহক, নিষ্ক্রমণ নাই। ।
এক ঘ লী৩ সরুই (তার) নল।
বলেন বিরুআ, স্থির করে চালো।
।
---------------------
১ মদ্যবিক্রেতা স্ত্রীলোক
২ সূক্ষ্ম বল্কলের সাহায্যে মদ চোলাই করল
৩ ছোট ঘড়া
---------------------
অধ্যাপক নীলরতন সেনের (১৯২৫-২০০০) "চর্যাগীতিকোষ" গ্রন্থ থেকে। গ্রন্থটির প্রকাশক- সাহিত্যলোক, ৩২/৭ বিডন স্ট্রীট, কলকাতা ৭০০০০৬।
চলবে...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।