ভাল লাগে স্বপ্নের মায়াজাল বুনতে... সামুতে যেভাবে এলাম: তখন ভার্সিটি থেকে বের হয়ে খুবই ছোট খাটো একটা চাকরী শুরু করেছিলাম। অফিসে মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করা হতো। তবে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতাম কিন্তু বাংলা ফন্ট ছিল না ফোনে। আর বাসায় একটা কম্পিউটার ছিল কিন্তু নেট কানেকশন ছিল না। ভাবছিলাম একটা ব্রডব্যান্ড কানেকশন নেবো কিন্তু অফিস থেকে ফিরে আর কম্পিউটারের সামনে বসতে ইচ্ছা করে না, ফলাফল হিসেবে একট এক্সটারনাল টিভি কার্ড আর ডিশের সংযোগ নিয়ে ফেললাম।
সেসময় ফেসবুকে একটা প্রোফাইল ছিল। ফ্রেন্ডলিস্ট খুব একটা বড় ছিল না। একদিন কোনো এক বন্ধুর স্ট্যাটাসে মন্তব্য করতে গিয়ে সামুর একটা লিংক পেলাম। অতঃপর সামুতে প্রবেশ। এবং আর ফিরতে না পারা এবং সাইন আপ।
তবে যেসকল লেখা পড়ার ফলে সামুতে আটতে গেলাম লিংক না রাখার কারণে সেগুলো দিতে পারলাম না বলে খারাপ লাগছে।
এই লেখাটা যদি আরো সপ্তাহ খানেক আগে লিখতে পারতাম তাহলে হয়তো ঠিকঠাক মতো ৩ বছর হবার সাথে সাথেই পোষ্ট করতে পারতাম, কিন্তু হলো না। আমি সামুর একজন অনিয়মিত ব্লগার। তবে আমি বরাবর যে কাজটা করে থাকি তা হলো লগইন না করেই অন্যদের লেখা গুলো পড়ে থাকি। ব্লগার হিসেবে এটা হয়তো অন্যায়, কেননা চাইলেও তখন অন্য কাউকে মন্তব্য করতে পারি না।
কিন্তু লগিন করতে খুবই আলসেমি কাজ করে।
আমার ব্লগ বেলার সংক্ষিপ্ত ইতিহাস:
প্রথম লেখা:
- সোফি'র জগত
সর্বাধিক পঠিত:
- সোভিয়েতস্কি কৌতুকভ সংগ্রহ (১৮+) ... ২ (১৯৮৮ বার পঠিত)
- সোভিয়েতস্কি কৌতুকভ সংগ্রহ (১৮+) (১৬৬৫ বার পঠিত)
সর্বাধিক মন্তব্য:
- সোভিয়েতস্কি কৌতুকভ সংগ্রহ (১৮+) ... ৩ (৫৬টি মন্তব্য)
- ফটোব্লগ: এই পথ যদি না শেষ হয়... বলতো? ১৮+ (৫০টি মন্তব্য)
- ছোট গল্প: ভয় (৪২টি মন্তব্য)
- হাসতে না চাইলে হাসবেন না; কিন্তু মজা পাবেন ঠিকই - একটি ফটো ব্লগ (৪১টি মন্তব্য)
- ৪০ টাকার স্বারক নোট... যাহারা দেখেন নাই, তাহাদের জন্য! (৩৮টি মন্তব্য)
ছোটগল্প:
- একটি নতুন ছোট গল্প: বৃষ্টি স্নান
- ছোট গল্প: কথপোকথন
- ছোট গল্প: ভয়
- ছোটগল্প: অনেক আনন্দ
- ছোটগল্প: একদিন প্রতিদিন
- অনুগল্প: কাচাগোল্লা
- একজন ছা'পোষা মানুষ! (প্রায় রম্য)
- ছোটগল্প: বীনুর আজ জন্মদিন
টিউটোরিয়াল:
- ইলাস্ট্রেটর টিউটোরিয়াল: ০১
- ইলাস্ট্রেটর টিউটোরিয়াল ০২: নিয়ন লাইটের ইফেক্ট
মনখারাপীয় পোষ্ট:
- সাধের মোবাইল ফোনটি হারাইলাম!
- একটি মন খারাপীয় পোষ্ট
দীর্ঘ সময় সামুতে থাকার ফলে অনেক ব্লগার এর লেখা ভাল লেগেছে । তাঁদের সবার প্রতি রইলো আমার শুভকামনা, কেননা তাঁরা যদি এইসকল লেখা না লিখতেন কিংবা মন্তব্য-এর মাধ্যমে উৎসাহ না দিতেন তাহলে হয়তো পথচলা থেমে যেত। আর হয়তো আমি আলাদা আলাদা করে অনেককেই উল্লেখ করতে পারতাম কিন্তু সেটা আসলে ঠিক হতো না। কাউকে ছোট করে বা কাউকে বড় করে দেখার কোনো কারণ নেই।
সবাই আসলে এখানে সমান।
এতক্ষন কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।