গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী .অধ্যক্ষ ও ছাত্রলীগ সভাপতি- কথপোকথন।
অধ্যক্ষ- তোমরা পুরো ছাত্রাবাস জ্বালাতে গেলে কেন?
ছাত্রলীগ সভাপতি- পুরো জ্বালাইনি তো। সেকুলারিজমের নিয়ম অনুযায়ী হিন্দু ছাত্রাবাসে আগুন দেয়া হয়নি।
অধ্যক্ষ- সেটা ঠিক আছে, ওটাতে আগুন দিলে সহ্য করতে পারতাম না। কিন্তু এভাবে জ্বালিয়ে না দিলেও পারতে।
ছাত্রলীগ সভাপতি- না দিয়ে কি করব? আপনাকে কতো বার বলেছি শিবিরকে বের করে দেন। কিন্তু আপনি কি হুকুম মেনেছেন?
অধ্যক্ষ- ওরা মেধার ভিত্তিতে সিট পাচ্ছে, এত সহজে কি বের করে দেয়া যায়?
ছাত্রলীগ সভাপতি- মেধার ভিত্তিতে দেয়া হচ্ছে কেন? আপনাকে কি মেধার ভিত্তিতে প্রিন্সিপাল বানানো হয়েছে? আপনাকে মেধা না আমাদের দেখার জন্য দায়িত্ব দেয়া হয়েছে?
অধ্যক্ষ- আচ্ছা, আচ্ছা, মনে থাকবে।
ছাত্রলীগ সভাপতি- মনে থাকে যেন, ওহ হ্যাঁ, তদন্ত কমিঠির রিপোর্ট দেয়ার আগে আমার সাথে কথা বলতে বলবেন...
অর্থমন্ত্রী ও মেয়র-
মেয়র- দেখেছেন ছাত্রলীগের কান্ড? সিলেটের ঐহিত্যবাহী ছাত্রাবাস পুড়িয়ে দেয়া কি ঠিক হয়েছে?
অর্থমন্ত্রী- ছাত্রলীগের ঠিক বেঠিক দেখার আপনি কে? ওটা দেখবে প্রধানমন্ত্রী।
মেয়র- কিন্তু সিলেটের জনপ্রতিনিধি হিসেবে মনে হচ্ছে মানুষ ক্ষেপে আছে।
....- প্রধান...মন্ত্রী আরো বেশি ক্ষেপে আছে।
মেয়র- কেন কেন?
অর্থমন্ত্রী- চার বছর হতে চললো, অথচ ওই কলেজের নাম পরিবর্তন করে এখনও বঙ্গবন্ধুর নামে করা হয়নি।
মেয়র- তা অবশ্য আমারও মনে হয়েছে। কিন্তু শিক্ষামন্ত্রী কিছু করছে না কেন?
অর্থমন্ত্রী- ছাত্রলীগ পুড়িয়ে দিয়ে কাজটি সহজ করে দিয়েছে। নতুন ভাবে করতে হবে, আশা করি আর দেরি হবে না।
শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী-
শিক্ষামন্ত্রী- ছাত্রাবাস পুড়িয়ে দেয়ার ঘটনায় মিডিয়া ও জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
কি করা যায়?
.প্রধানমন্ত্রী করার তো ছিল আগে, তখন করলে তো আর ওভাবে পুড়ানোর প্রয়োজন হতো না।
শিক্ষামন্ত্রী- বুঝিনি, কি করার ছিল?
প্রধানমন্ত্রী- বুঝবেন কিভাবে? মনের ভিতর তো বাম বাম ভাব রেখে দিয়েছেন। সুযোগ পেলেই ছাত্রলীগের বিরুদ্ধে বলেন। অন্য কিছু বুঝার চেষ্ঠা করেছেন কখনো?
শিক্ষামন্ত্রী- না না, আসলে...
প্রধানমন্ত্রী- থাক আর বলতে হবে না। আমার পিতার স্বাধীন করা দেশে কোথাকার কোন মুরারিচাঁদের নামে প্রতিষ্ঠান থাকে কি করে?
শিক্ষামন্ত্রী- ঐতিহ্যবাহী কলেজ তাই ওই নাম রেখে দেয়া হয়েছিল।
প্রধানমন্ত্রী- ঐতিহ্যবাহী? কিসের ঐতিহ্য? আমার পিতার চেয়েও বড় ঐতিহ্য আর আছে নাকি? বঙ্গবন্ধুর নাম ছাড়া ছাত্রাবাস পুড়িয়ে দিয়ে ঠিকই করেছে।
.- হ্যাঁ হ্যাঁ... তা ঠিক, তা ঠিক।
পুরোটিই কাল্পনিক- ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।