আমাদের কথা খুঁজে নিন

   

একি দেখলাম ! টাই বাঁধার কয়েক শত তরিকা আছে !! যারা টাই পরেন বা পরতে হবে তারা এ দিকে আসুন।

"জাতের কী রুপ দেখলাম না এই মাঝারে" সেদিন নেট থেকে প্রথম টাই বাঁধা শিখতে গিয়ে তো পুরা টাস্কি ! কোনটা রেখে কোনটা শিখি?? এ যে শত শত রকমের স্টাইল। আর এক একটার যা নাম না , কি বলব। যাই হোক, অফিসিয়াল একটা স্টাইল রপ্ত করলাম সেদিনের মত। পরে বিভিন্ন রকমের টাই নট(knot) নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করলাম আর আবিস্কার করলাম tying a tie হল একটা শিল্প। কয়েকশ রকমের টাই নট আছে।

আর টাই নট আলাদা হলে টাইয়ের লুক টাও বদলে যাবে আমুল , এমনকি আপনার চেহারাতেও একটা পরিবর্তনের ছাপ পড়বে। আসুন দেখে নিই কিছু বেসিক টাই নট এর নাম ধাম। নাম-সাইজ-সিমেট্রি Oriental-3-0 four-in-hand-4-1 Onassis-4-1 Kelvin-5-0 Pratt-5-1 Victoria-6-1 half-Windsor-6-0 St Andrew-7-1 Plattsburgh-7-0 Cavendish-8-0 Christensen-8-0 Windsor-8-1 Granchester-9-1 Hanover-9-0 যে টাই যত বেশি সিমেট্রিক সেটা তত বেশি দৃষ্টি নন্দন। উল্লেখ্য ০ মানে পারফেক্ট সিমেট্রি আর সিমেট্রির মান যত বাড়বে সিমেট্রি তত কমবে। আর এবার আসি সাইজ এর কথায়।

বেশি ফরমাল টাই চাইলে সাইজ এর মান একটু বেশি দেখে সিলেক্ট করুন। তবে বেশি বড়ো হলে আবার সব চেহারার মানুষের সাথে যাবে না। এ দিক থেকে অফিসিয়াল টাই হিসাবে Windsor(অনেকে এটাকে ডাবল Windsor ও বলে থাকেন) বেশি চলে। আর খুব দ্রুত টাই বাঁধার জন্য four-in-hand আদর্শ। মাত্র ২/৩ প্যাঁচে টাই বাঁধা শেষ।

কোন হালকা পার্টি বা অনুষ্ঠানের জন্য Small knot টাই ইউজ করা যেতে পারে। টাই নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই শার্ট এর সাথে ম্যাচিং করে নিতে হবে। আর টাই এমন ভাবে পরতে হবে যেন এর অগ্রভাগ বেল্ট এর উপর প্রান্তে ছুঁই ছুঁই করে। আপনাদের সুবিধার জন্য এখানে কিছু টাই বাঁধার কৌশল চিত্রের সাহায্যে বোঝানর চেষ্টা করলাম। লিখে বুঝাতে পারলাম না , কারন অনেক লিখতে হবে।

Windsor Four-in-hand তো লেগে পড়ুন আপনার পছন্দের টাই বাঁধায়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।