আমাদের কথা খুঁজে নিন

   

কুশাসন মানি না-শাসক তোমাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি

কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি । আসসালামু আলাইকুম। আপনি অবশ্যই ভালো আছেন? ভাল না থাকা আপনাকে মানায় না। ন্যায় সত্য শ্রেয় সুন্দর; সত্য-সত্যই পরিবর্তনের ছিটেফোটা থাকে না যে সত্য আমি জানি-আমরা ভালো নেই; সত্যিই বাংলাদেশ ভালো নেই চিৎকার করছে স্বদেশ। অসম্ভব চিৎকারে হয়তো কাঁপেনি আকাশ অশ্বত্থের ডালের শকুন উড়েনি মাঝরাতে, গর্ভপাত ঘটেনি একটিও; বিষাদ চিৎকারে; কি অমায়িক কু-শাসন জাপটে ধরেছে মায়ের আঁচল।

আহ্ নগ্ন মা-নির্বাক চেয়ে থাকা ব্যতীত কোন যোগ্যতাই অবশিষ্ট নেই এখন; নষ্ট প্রজন্ম ক্ষমতাবান; গর্ভধারণ করছে যত নষ্ট পেট আমি চেয়েই থেকেছি; মাঝরাতে হেঁটে হেঁটে বাড়ী ফিরে মা তোমার ব্যথায় কেঁদেছি; বহুবার বলতে চেয়েছি-কুশাসন মানি না-শাসক তোমাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি অজস্র বুলেটি বিদ্ধ হয়েছিল বুকের ভেতরে; কেঁপে ওঠি; অবাক! কাপুরুষ। তীরন্দ্রাজ খুনি-মাঝরাতে খুঁজেফিরি কাপুরুষ সত্ত্বাকে নির্দয় আক্রমণ করি যত লুঁটেরা ইদুরের, যত ঘুষখোর সুবিধাবাদি দালালের যারা ধ্বংস করছে সভ্যতা যারা সৃষ্টি করছে অ-কল্যাণ যারা সংক্রমিত করছে অ-সুস্থতা; চুষে নিচ্ছে মায়ের রক্ত। আমি তাদের চিনি- যারা হায়েনার ভয় দেখায়; ছেটেছুটে ফেলে দিচ্ছে মেধাবী'র মুখ হত্যা করছে আমাদের অভিভাবক; শিক্ষাঙ্গন হচ্ছে কসাইখানা; দালালেরা ধ্বংস করছে অর্থনীতি; চুরি হচ্ছে খনিজ সম্পদ মেধাকে বেঁধে ফেলা হচ্ছে আইনের বেড়াজালে-আরো কতশত...আপনি তো জানেন আপনার জানার কথা সবই। সত্যিই বলছি আমরা-চাইনা মেধাবী ভাইবোনের নির্মম মৃতু্য; বেজন্মারা ছিবলে খুবলে নিক স্বদেশ সম্পদ; বাবার রক্তঘাম মাখা টাকা লুট হোক। ফিরিয়ে দিন- শ্যাওলা ও কাঁদা মাটির গন্ধ, মাঝি মল্লার গান সু-শীতল বাতাস-আমরা বুক ভরে শ্বাস নেব।

আপনাকে বিশ্বাস করে গ্রহণ করেছিলাম বিনম্র শ্রদ্ধায় তাতে কালো কালি ঢেলে দিয়েছে যত নষ্ট গর্ভের সন্তান নয়টা-পাচটা করে ঘরে ফিরি শান্তি চাইনা এখন আর-চাই আপনার সুমতি অন্য সকলের মত সবাই চায়। শুনুন! আপনি শুনু ব্যর্থ পথিকের কান্না চোরা গোপ্তা হামলা কেড়ে নিচ্ছে চকচকে শানানো ছুড়িতে হাউ হাউ করে কান্না শুরু করে দেয় মাঝপথে; ইয়ার্কি নয় বাঁচতে সবাই অপেক্ষায় আর কেই-বা বাঁচবে? কর বসানো হয়েছে সবাই উপরে. যে ফটকাবাজ সমাবেশে চিৎকার করে সেই বাঁচে, লেজুড়বৃত্তির কারখানায় বিকিয়ে মৌলিক অস্তিত্ব; তবুও দিব্যি বহাল শক্তপোক্তভাবে বেহায়ারমত। বলি; আমাদের বিচার করা শেষ শুয়োরগুলির চর্বি ফেলে দেব মেঝেতে, বিজ্ঞাপন দিয়ে নয়; কোন ব্যারিকেড থামাতে পারবেনা তুফানের বেগ; অভিজাত হোটেলের খফি খেয়ে সময় থাকতেই শাসনযন্ত্রের ওপর হাত গুটিয়ে নিন; এবং গান ধরুন শীতল গলায়-ভালো থাকুক বাংলাদেশ; হাসি খুশি থাকুক মায়ের মুখ। সাইফুল ইসলাম। ১৬ এপ্রিল'১২।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।