আমাদের কথা খুঁজে নিন

   

ময়ূরকন্ঠীনীলজলের সান্নিধ্যে

হয়তো কোন নাবিক আমন্ত্রণ জানায়নি তোমাকে সুযোগ করে দেয়নি জাহাজে ওঠার তাই বুঝতে পারোনি, কম্পাস সেক্সট্যান্ট এর নৈকট্য কিভাবে ঝড় তোলে নিমিষে? কিভাবে প্রপেলার ঘুরে চলে ক্রমাগত নীল জলে মিশে? কোন কোন মুহুর্তে কেন পালবিহীন মাস্তুলকে রহস্যময় মনে হয়? যা উন্মোচন করে ডুবোচরে আটকে যাওয়া থমকে যাওয়া নাবিকের অস্ফূট চাহনি, সাথে স্থির হয়ে থাকা কোন এক আইসবার্গের প্রতিচ্ছবি কল্পনায়ও যা ধরতে পারেনি কোন বিমুগ্ধ কবি। অত:পর, ধারাবাহিকতার প্রশ্নে সংশ্লিষ্ট হতে চেয়েছিলে ইঞ্জিনগুলোর গভীরে পারোনি, শুধু অনুভব করেছিলে জলরাশির ঘনত্ব ঢেউয়ের অভাবে আহত হলে ময়ূরকন্ঠীনীলজল সান্নিধ্যের কলা এ যাত্রায় তাইতো হয়নি বলা। অপেক্ষায় থেকো.. যদি কখনো নাবিক হই আমন্ত্রণ জানাব খোলা ডেকে ওঠার স্বত:স্ফূর্ততায় চলে এসো অক্লান্ত বয়ে চলা ঢেউয়ের পাশে কিছুটা সময় বসো। ********* ৩০ই চৈত্র, ১৪১৮ মতিঝিল, ঢাকা। [সকলকে বাংলা শুভ নববর্ষ-১৪১৯ এর শুভেচ্ছা] প্রথম আলো লিংক: http://prothom-aloblog.com/posts/18/158502

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.