আমাদের কথা খুঁজে নিন

   

অণুবীক্ষণ

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে। রহস্য ঘুচে গেলে আর কোনো মাধুর্য নেই তখন পরকীয়া বঁধু আর ঘরের নারীতে অভিন্ন গন্ধ সকল বসন ও ভূষণ খুলে ফেলো যেটুকু রহস্য লুকিয়ে রাখো, অমৃত সেটুকু অণুবীক্ষণে তোমাকে দেখি। গভীর আড়ালে একফোঁটা নির্যাস তোমার মাধুর্য শুষে খাই, সবটুকু নির্যাসে পাদটীকা এ লেখাটাকে ধীরে ধীরে পড়ুন।

প্রথমেই ধরে নিন যে, এটি একটা এক লাইনের পোস্ট, এ রকম: রহস্য ঘুচে গেলে আর কোনো মাধুর্য নেই এরপর, সময় থাকলে আবার পড়ুন। এবার ২য় লাইনটি বাদ দিয়ে পড়ুন: রহস্য ঘুচে গেলে আর কোনো মাধুর্য নেই সকল বসন ও ভূষণ খুলে ফেলো যেটুকু রহস্য লুকিয়ে রাখো, অমৃত সেটুকু অণুবীক্ষণে তোমাকে দেখি। গভীর আড়ালে একফোঁটা নির্যাস তোমার মাধুর্য শুষে খাই, সবটুকু নির্যাসে ২য় লাইনটা উপমা হিসাবে ব্যবহৃত হয়েছিল, যা উপরের লাইনের অর্থকে সম্প্রসারিত বা সাপোর্ট করে। এরপর পড়ুন কেবল মাঝখানের ২ লাইনঃ সকল বসন ও ভূষণ খুলে ফেলো যেটুকু রহস্য লুকিয়ে রাখো, অমৃত সেটুকু একজন নারীর সাথে তুলনীয় এ লাইনটাতে নারীকে কেবল উপমা হিসাবে ব্যবহার করা হয়েছে। নারীর কথা ভুলে গিয়ে অন্য কিছু ভেবে দেখুন তো! শেষ ২ লাইন আলাদা ভাবে পড়বার সময় হলো? পড়ুনঃ অণুবীক্ষণে তোমাকে দেখি।

গভীর আড়ালে একফোঁটা নির্যাস তোমার মাধুর্য শুষে খাই, সবটুকু নির্যাসে এ ২ লাইন মাঝখানের ২ লাইনের সাথে সম্পর্কযুক্ত। কিন্তু মাঝখানের লাইনের সাথে না মিলিয়ে পড়ুন। এখানেও নারী? হ্যাঁ। তবে নারীকে বাদ দিয়ে অন্য কিছু ভাবা যায় কিনা দেখুন। তোমার মাধুর্য শুষে খাই, সবটুকু নির্যাসে আপনার ভেতরের সবচেয়ে নিরেট, খাঁটি, সৎ ও মহৎ বস্তুটাই হলো অমূল্য নির্যাস।

আমরা সেই নির্যাসের মাধুর্যই খুঁজে বেড়াই অপর মানুষের মধ্যে। এতক্ষণ যে কাজটা করলেন, তার নাম বীক্ষণ, বা গভীর বীক্ষণ, যার নাম হতে পারে অণুবীক্ষণ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।