নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই ক্ষমতায় যেতে জনগনকে ধোকা দেবার জন্য অন্যতম অস্ত্র হলো "এ সরকার বিদ্যুত সেক্টর ধ্বংস করে ফেলেছে, আমাদের সুযোগ দিন, আমরা ক্ষমতায় গেলে বিদ্যুত নিয়ে কোনো সমস্যাই থাকবে না।" আর ক্ষমতায় যাবার পরে, "বিগত সরকার বিদ্যুত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। আগামি ২৫ বছরের মধ্যেই আমরা নিরিবিচ্ছিন্ন বিদ্যুত দিবো।" কোন সরকার কি করলো, আর কার কারনে কি হইছে এতো কাহিনীর দরকার নাই। আমাদের বিদ্যুত দরকার। বিদ্যুতের অভাবে কাজ করতে পারতেছিনা, ক্লায়েন্টদের সঠিক সময়ে কাজ ডেলিভারী দিতে পারতেছি না বিধায় তারাও টাকা দিচ্ছে না। এভাবে একটি প্রতিষ্ঠান কিভাবে চলবে???? ২ঘন্টা অন্তর ২ ঘন্টা বিদ্যুত না থাকলে একটা অফিস কিভাবে চলে????? কাজেই বিদ্যুত বিভাগের প্রতি একটাই দাবী "বিদ্যুত দাও নইলে গলায় দড়ি দিয়ে মরো"।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।