আমাদের কথা খুঁজে নিন

   

সাগর-রুনীর হত্যাকরীদের বিচার হবে কিন্তু কত দিনে হবে এটা আমাকে জিগাসা করেন না সাংবাদিকদের বলেন স্বরাষ্ট্রমন্ত্রী!!!

সাগর-রুনীর হত্যাকরীদের বিচার হবে কিন্তু কত দিনে হবে এটা আমাকে জিগাসা করেন না ঠিক এমন কথাটায় বললেন আজ সাংবাদিকদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন !! এক মাস পার হয়ে গেলো কিন্তু হত্যাকারীদের ধরা গেলো না! এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে কনো সময় হত্যাকরীরা ধরা পরতে পারে। কিন্তু পৃথীবিতে সময়টা বড় বেইমান তারচেয়ে বড় বেইমান স্বরাষ্ট্রমন্ত্রীর বিষাক্ত কথা। সরকার বিষয়টা ধামাচাপ দিতে চাচ্ছে কিন্তু কেনো ??? সাগর-রুনীর হত্যাকারীদের কথাতো তারা ভুলেই গেছে, বিচার হওয়াতো দুরের কথা !!! এখনি সময় জেগে উঠার। আমরা সবাই মুটামুটি জানি এই বিষয়টা নিয়ে সরকার চেপে যাওয়ার চেষ্টা করছে। সকল সাংবাদিকদের এখন জাগতে হবে আর এর সাথে কারা জরিত তা বের করে আনতে হবে।

তা নাহলে আরো সাগর-রুনী হত্যা হবে কিন্তু তার বিচার হবে না। কনো রকম তদন্ত চলছে না। সরকার এখন সৌদি এবং ১২ নিয়ে ব্যস্ত। আপনারা সাংবাদিক সমাজ, জেগে উঠুন, ঘুম ভাঙ্গুক আপনাদের, ঘুম ভাঙ্গান জাতির। সরকারকে সঠিক পথে হেঁটে চলতে বাধ্য করুন।

এই সরকার ই আমাদের শেষ ভরসা, যতদিন না নতুন শক্তির আবির্ভাব ঘটবে। ওদের কে চাঁপে রেখে সহায়তা করুন। স্বরাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রী কে পদত্যাগে বাধ্য করুন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।