শাকিলা তুবা তোমার রজনীগন্ধা হাতে আমার ঘর নিবিঢ় উপত্যকা দিয়েছ বেঁধে ছুঁয়ে দাও, তুমি ছুঁয়ে দাও শূন্যতা নির্বান আসুক পূণর্জন্মে এক ধ্যানে কেটে যাক যুগান্তকারী মানব জীবন। তুমি রাতজাগা পাখি, ঘুমশিশির আঁচল উড়ানো দস্যি বাতাস তোমায় রেখে দিই ছাদের কার্নিসে, সিঁড়ির রেলিংয়ে এ মনের ভেতর তুমিই লুভ্র’র জাদুঘর ফ্রেমে বাঁধানো বিখ্যাত মোনালিসা হাসি। তুমি চাইলে দিতে পারি সাগর পাড়ি তুমি চাইলে হতে পারি স্মরনের ঘুম শুধু ছুঁয়ে দাও হাত, কৌশলে ছোঁও মন সহমরনে যাব আমি শোনো সহযোদ্ধা তুমি শুধু এঁকে দাও ছবি, তুলির আঁচড়ে রঙ আমি ফোটাব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।