আমাদের কথা খুঁজে নিন

   

ছোট কবিতা

আমি নিতান্তই একজন সাধারণ মানুষ । দেশের মাটি ও মানুষকে ভালবাসি । ছড়া, কবিতা, ফিচার, গল্প লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি । ক ) আমাকে যতোই তুমি গালমন্দ কর, আমি মাটি হয়ে সইবো ; দেশ মাতৃকার বিরুদ্ধে বললে কথা আমি অনল ভাষায় কইবো । খ ) ভাবের মধ্যে ডুবে কি ভাবছো চুপে ? মুখের ভিতর দাঁতের বাস, সুযোগ পেলেই সর্বনাস ! তবু ভালবাসি, মুখে রাখি হাসি ; যতোই থাকি দুখে, স্বপ্ন রাখি বুকে ! গ ) কিছু কিছু কথা আছে মনটা জুড়ায়, কিছু কিছু কথা আছে গা'টা পুড়ায় ! কিছু কিছু হাসি আছে চাঁদের হাঁসি, কিছু কিছু হাসি আছে বিষের বাঁশি !


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।