তোমার সুখ যেন...কোন দুঃখ র্স্পশ না করে...................
হৃদয়ে রক্তক্ষয়.....
আমার হৃদয় জুড়ে আজ মেঘের ঘনঘটা,
দুঃখগুলো জমাট বেধে কালো হয়ে রয়;
জীবনটা যেন হয়ে উঠলো বড়ই সাদামাটা,
হৃদয় থেকে প্রতিনিয়ত হচ্ছে রক্তক্ষয়।
অদক্ষ কবি.....
আজ আমার হৃদয় জুড়ে, শুধুই দীর্ঘশ্বাস-
ব্যাথা বেদনার নোনা জলে আঁকা এক ছবি;
প্রতিনিয়ত বিস্মৃত হচ্ছে নতুন দৃশ্যপট
অদৃষ্টের ছেলেখেলায় আজ আমি অদক্ষ এক কবি।
তোমার ছোঁয়া.....
জীবন যুদ্ধে পরাজিত হয়ে নতজানু হতে চাই না,
কল্পদৃশ্যে তোমায় দেখলেও সামনে তোমায় পাই না।
স্মৃতির অতলস্পর্শে অনুভব করি তোমার ছোঁয়া
পাইনা খুঁজে কোথাও, তোমার গন্ধ মিশ্রিত কোমল হাওয়া।
তোমার স্মৃতি.....
তোমার স্মৃতিগুলো আজ করছে খেলা আমার মনের উঠানে,
তোমার একটুখানি অস্তিত্ব খুঁজে ফিরি আমার মনের বাগানে।
তুমি নেই যেন তাই শূণ্যতা আজ আমার ঘরের প্রতিটি কোণে,
কোথায় গেলে তোমায় পাব, এই প্রশ্নই শুধু জাগে মনে।
জীবনের অসমাপ্ত কাহিনী......
জীবনের অসমাপ্ত কাহিনীর পিছে ছুটে চলা রয়েছে অব্যহত,
প্রতিটি মুহূর্তে হাজারো সমস্যা, আমায় করছে প্রতিহত।
জীবন নামক এই যুদ্ধে হয়ে যাব কি আমি পরাজিত?
জীবনের অসমাপ্ত কাহিনী কি আর হবেনা রচিত?
আশাবাদী এই আমি কেন আজ নিরাশার কথা বলছি?
সামনে না এগিয়ে কেন অযথা পিছনের দিকে চলছি?
নতুন উদ্যমে নতুন প্রত্যয়ে এগিয়ে যাব আমি।
উপর থেকে আমায় শুধু আশীর্বাদ করো তুমি।
ভাবনা.....
ভেবে ভেবে আমি ক্লান্ত হয়ে পরি।
এতো ভাবনা মনে আসে যে কি করি?
শয়নে স্বপনে ভাবনা মুক্ত থাকতে চাই-
ভাবনা থেকে বের হবার কি কোনই উপায় নাই?
স্বপ্নগুলো.....
চোখ খুলে দেখো-ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডাকছে;
চোখ বুজে দেখো-স্বপ্নগুলো, সব বদ্ধ দ্বার খুলছে।
স্বপ্নগুলো সত্যি হয়ে কবে সামনে আসবে?
সাফল্য! কি পাশে এসে হাত ধরে দাঁড়াবে?
নাকি রয়ে যাবে চিরকাল; কোন এক অজানাপুরে?
স্বপ্নগুলো, হঠাৎ করে হয়ে উঠলো, কেমন জানি ভুতুড়ে!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।