জাতীয় গ্রিড লাইনের মাধবপুর উপজেলা সদরের নোয়াগাঁও শ্মশানের কাছে পাইপ লাইন ছিদ্র করে তেল চুরির পর ছিদ্র হওয়া লাইন দিয়ে প্রায় ১০ ঘণ্টাব্যাপী তেল বের হয়েছে। এতে কোটি টাকার অপরিশোধিত তেল অপচয় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র আশঙ্কা করছে। এলাকার পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের শত শত নারী-পুরুষ দিনভর বিভিন্ন পাত্র দিয়ে বের হওয়া তেল সংগ্রহ করেছে।
ঘটনা স্থল থেকে তেল চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। লাইনে পাহারায় নিয়োজিত থাকা দুই প্রহরী ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে।
সংশ্লিষ্ট উপ-মহাব্যবস্থাপক (আশুগঞ্জ) দিদার হোসেন জানান, ফতেপুর থেকে নোয়াগাঁও শ্মশান পর্যন্ত রাত্রিকালীন পাহারায় নিয়োজিত থাকা শুক্কুর আলী ও মোহন মিয়া লাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা তাকে ফোন করে অবহিত করে। এ সংবাদ পেয়ে আশুগঞ্জ থেকে ঘটনা স্থলে গিয়ে বেশ কয়েকঘণ্টা চেষ্টা চালিয়ে ছিদ্র করা পাইপ লাইন মেরামত করে তেল বের হওয়া বন্ধ করা হয়। ছিদ্র দিয়ে বের হওয়া তেল কয়েক একর জুড়ে ভাসতে দেখে শত শত লোক তেল নিতে লাইনের পাশে কৃষি জমিতে হুমড়ি খেয়ে পড়ে। স্থানীয় সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চক্র এই লাইন ছিদ্র করে তেল চুরি করে লাইন বন্ধ না করার ফলে এ অবস্থা সৃষ্টি হয়েছে। গত কয়েকমাস আগেও ওই এলাকায় লাইন ছিদ্র হয়ে তেল বের হতে দেখা গেছে ।
এ ব্যাপারে কেনা বুধন্তি গ্রামের মোহাম্মদউল্লা ও রুবেল মিয়াসহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে বিজয়নগর থানায় একটি মামলা করা হয়েছে।
click here ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।