আমাদের কথা খুঁজে নিন

   

ডিংগা চিকা! ডিংকা চিগা!!

আমি বিলাত থাকি, কামলা খাটি আজ ছেলেটির নাম রাখা হবে। আজ থেকে কেউ তাকে এই বাবু, এই খোকা কিংবা এই ছেলে বলে ডাকবে না। কি বিচিত্র তাই না? আজ থেকে ছেলেটার নতুন নাম হবে সবাই ধীরে ধীরে সেই নামে ডাকা শুরু করবে। আস্তে আস্তে একদিন ছেলেটাও সেই নামে সাড়া দেয়া শুরু করবে। নাম ধরে ডাকলে সে হাত নাড়বে, পা নাড়বে, মাথা নাড়বে কিংবা খিল খিল করে হাসবে।

কিন্তু, তার এই নামের কারণে শহীদ হয়ে যাবে কিছু অবোধ প্রাণী। হয়ত একটি গরু, কিংবা ছাগল নিদেন পক্ষে মুরগী। কিছু মানুষের উদর পূর্তির ব্যবস্হা হবে। ভূরিভোজের পর ঢেঁকুর তুলে খিলাল করতে করতে বাবুর্চি কিংবা খাবারের পোস্টমর্টেম করবে লোকজন। কিছু মানুষের দেখা হবে অনেকদিন পর।

হয়তো তারা খোশগল্পে মেতে উঠবে। দেশের কথা সমসাময়িক ব্যাপার থেকে শুরু করে শেয়ার বাজারের হা-পিত্যাস কিংবা বক্সিং-ডে টেস্টে ভারতের হার কোনো কিছুই বাদ যাবে না। সরকারী দল এবং বিরোধী দলের দুজন কড়া সমর্থক থাকলে তো কথাই নেই। সাথে সাথেই মাহফিল জমে যাবে। তরুণ ছেলেরা একটু আড়াল করে সিগারেটে সুখ-টান দিতে যাবে।

ছোট বাচ্চারা ছুটাছুটি করে অনেক অনেক মজা করবে। ছেলের বাবা ব্যস্ত থাকবে অতিথিদের দেখভালে। শ্বশুড় বাড়ী থেকে লোকজন আসবে তাদের মনোভাজনে। নচেৎ ইজ্জ্বত কা সাওয়াল। অবিবাহিত বন্ধুরা বেহুদা বিরক্ত করবে, কিরে তোর শালীর নাম্বার দিলিনা কিংবা দে না একবার ভাবীর ওই বান্ধবীর সাথে পরিচয় করিয়ে।

তাই দেখে বিবাহিত বন্ধুরা গোপনে হয়ত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলবে কেন যে আগে বিয়ে করে ফেললাম! ছেলের মা রাজরাণীর মতো গর্বিত ভংগীতে বসে থাকবে ছেলেকে কোলে নিয়ে। উপহারে কিংবা আশীর্বাদে ভরে যাবে চারপাশ। তবে কিছু লোকের মন খারাপ থাকবে কারণ তাদের দেয়া নাম রাখা হয়নি বলে। তবে নাম যাই হোক, আকিকা শেষে শুধু কয়েকজনের-ই মনে থাকবে আজ ছেলেটির নাম রাখা হয়েছে। - " আকিকা খাইয়াছিস ব্যাটা?" - "খাইয়াছি তো" - "তাহা হইলে? " - "তাহা হইলে??" - "তাহা হইলে নাম কি?" -"ঈসসিরে নাম তো জিগ্গাসিতে ভুলিয়া গেছি" ঘটনা এমনই।

ও বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। ছেলেটির নাম নয় তার কর্মই যেনো বড় হয়ে উঠে। নাম নিয়ে যতই ত্যানা প্যাঁচানো হউক না কেনো ছেলে আমাদের বড় হোক দুধে-ভাতে। হাসিবো, খাইবো, নাচিবো আর গাইবো - ডিংগা! চিকা ডিংগা চিকা!! ডিংকা চিগা! ডিংকা চিগা!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.