কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো! অনেকদিন পর লিখতে বসলাম। কথা বাড়িয়ে লাভ নেই। যারা অ্যাডসেন্সে নতুন তাদের জন্য আজকের এই টিউন। যারা আগেই এসব জানেন তাদের জন্য এই টিউন নয়।
আমরা অনেকসময় জানা সত্ত্বেও সাবধানতার অভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারি না।
আসুন দেখি, এ বিষয়ে গুগল কী বলে? যে কাজগুলো কোনো পাবলিসার কোনোভাবেই করতে পারবেন না সে বিষয়ে গুগলের একটি তালিকা রয়েছে। আপনাদের সুবিধার্থে আমি তা হুবহু তুলে দিচ্ছি। আপনি এসব সাইটে বা এ ধরনের কনটেন্ট রয়েছে এমন সাইটে অ্যাড বসাতে পারবেন না।
Pornography, adult or mature content
Violent content
Content related to racial intolerance or advocacy against any individual, group or organisation
Excessive profanity
Hacking/cracking content
Gambling or casino-related content
Illicit drugs and drug paraphernalia content
Sales of beer or hard alcohol
Sales of tobacco or tobacco-related products
Sales of prescription drugs
Sales of weapons or ammunition (e.g. firearms, firearm components, fighting knives, stun guns)
Sales of products that are replicas or imitations of designer or other goods
Sales or distribution of coursework or student essays
Content regarding programs which compensate users for clicking ads or offers, performing searches, surfing websites or reading emails
Any other content that is illegal, promotes illegal activity or infringes on the legal rights of others.
এছাড়া যেসব সাইটের ভাষা গুগলের কাছে সমর্থনযোগ্য নয় সেসব সাইটেও অ্যাড বসাতে পারবেন না। যেমন: বাংলা।
গুগল অ্যাডসেন্সের তালিকায় বাংলা ভাষা বাংলা ভাষা নেই। অবশ্য কিছু কিছু বাংলা সাইটে আমি অ্যাডসেন্স দেখছি। এটা কীভাবে সম্ভব (উপায়টি কেউ জানলে এখানে দয়া করে শেয়ার করুন। অনেকেই উপকৃত হবে) তা আমি জানি না। অবশ্য শুনেছি আইফ্রেমের মাধ্যমে এটা করা হয়।
কিন্তু পুরো পদ্ধতিটি আমি জানি না।
তাহলে চলুন দেখি কোন্ কোন্ ভাষা গুগল অ্যাডসেন্স সাপোর্ট করে---
Arabic German Portuguese
Bulgarian Greek Romanian
Chinese (simplified) Hebrew Russian
Chinese (traditional) Hungarian Serbian
Croatian Indonesian Slovak
Czech Italian Slovenian *
Danish Japanese Spanish
Dutch Korean Swedish
English Latvian Thai
Estonian * Lithuanian Turkish
Finnish Polish Ukrainian
French Norwegian
এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়-আশয় রয়েছে, যেগুলো আপনাকে মানতেই হবে।
আপনি এই লিঙ্কে গেলে https://developers.google.com/custom-search-ads/mcsa-terms দেখে নিতে পারবেন কোন্ কাজটি আপনি করতে পারবেন না। এর মধ্যে একই পেজে ৩টির বেশি অ্যাড বসাতে পারবেন না। তবে লিঙ্ক ইউনিট বসাতে পারবেন।
যাই হোক আজ এ পর্যন্তই। আপনারা যারা এ বিষয়ে আরও জানেন তারা যদি শেয়ার করতেন তাহলে উপকৃত হতাম।
মন চাইলে এই সাইটটি ভিজিট করতে পারেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।