আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃত কিছু মুক্তিযোদ্ধাকে দেখার সুযোগ পেলাম

সারা রাত কাজ করেছি.. ঘুমাতে গেলাম সকাল ৭:৩০ মি: এ ... ঘুম থেকে কক্ষণ উঠলাম ঠিক বলতে পারবনা.. উঠেই দেখি চ্যানেল আই তে স্বাধীনতা দিবস নিয়া একটা প্রোগ্রাম দেখাচ্ছে... প্রকৃত কিছু মুক্তিযোদ্ধাকে দেখার সুযোগ পেলাম .. এখন তো কে আসল আর কে সার্টিফিকেট ওয়ালা মুক্তিযোদ্ধা তা বোঝা মুশকিল .. কিন্তু যাদের দেখলাম , তাদের দেখে মনে হলো সত্যি সত্যিই বাংলাদেশ একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছিল .. যার সাথে মিশে রয়েছে অনেক ত্যাগ , অনেক ভালবাসা , অনেক সাহসিকতা , আর অনেক বীরত্ব গাথা .. কারো হাত উরেগেছে , কারো পা এখনো বয়ে চলেছে যুদ্ধের ক্ষত চিন্হ .. কারো পেটে এক ডজন গুলি ক্ষত বিক্ষত করে দিয়েছিল দেহটাকে , কিন্তু মেরে ফেলতে পারেনি .. যোদ্ধাকে কি কেউ সহজে মারতে পারে..? এই সাধ্য কারো আছে...? যে যোদ্ধা পন করেছে ভবিষ্যত প্রজন্মকে একটা স্বাধীন ভূমি উপহার দিবে , তাকে ১০--১২ টা গুলির কি সাধ্য আছে অত সহজে পরাজিত করার..? তাদের সেই দিনের সেই বীরত্ব আমাদেরকে সবুজ এক খন্ড মানচিত্র এনে দিয়েছিল ৪০ বছর আগে .. ব্যাস , ওই পর্যন্তই .. ৪০ বছর পরে আজ তারা বার্ধ্যক্কে পৌছে গেছে .. তাদের পাশা পাশি দেশের চেহারাও অনেকটা মলিন দেখাচ্ছে .. দেশ স্বাধীন হয়ে গেছে তাতে কি..? যোদ্ধা তো আর বসে থাকতে পারেনা... তাই আজও তারা যুদ্ধ করে যাচ্ছে জীবনের সাথে .. এই যুদ্ধে এরই মধ্যে অনেক বীর যোদ্ধা পরাজয় বরণ করে চির মুক্তি পেয়েছেন ... কেউ কেউ এখনো লড়ে যাচ্ছেন , কিন্তু কারো কাছে সাহায্যের হাত পেতে দেননি এখন পর্যন্ত .. বীর তো শুধু দিতেই জানে .. তাই তো এই বেলায় এসে তারা আজও বলে যাচ্ছেন , তোমাদের কাছে আমাদের চাওয়ার কিছু নাই.. শুধু বলি, তোমরা ভালো থেকো.. দেশটাকে ভালো রেখো ..=> উফফফ ... আর লিখতে ইচ্ছে করছে না .. বুকের মধ্যে হীনমন্যতা বাসা বেধেছে .. বড় কথা যাদের মানায়, তারা বলে না .. বলে বেড়াই আমরা.. মুখে মুখে দেশপ্রেম , ফেসবুকে দেশপ্রেম , ব্লগে দেশপ্রেম, মাঠে ময়দানে দেশপ্রেম , কোথায় নাই দেশপ্রেম ? আমরা দেশপ্রেম এর মধ্যে বসবাস করছি , আর তাই ভয় হচ্ছে , যদি কোনদিন আবার শত্রু ফিরে আসে ? আবার যুদ্ধ লাগে ? তখন কি হবে আমাদের ? কে বাচাবে এই দেশকে..? কোথায় পাব এই রকম বীর পুরুষ..? আমাদের কি সেই সাহস আছে..? পারব কি সবুজের বুকে তাজা রক্ত দিয়ে লাল সূর্যকে একে দিতে..? ... চারিদিকে সবকিছু ঝাপসা হয়ে আসছে ... চিন্তা গুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে ..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।