আমাদের কথা খুঁজে নিন

   

মিরাক্কেলের কৌতুক এবং পারিবারিক অনুষ্ঠান

কলকাতার কথা জানিনা । তবে আমাদের দেশে পারিবারিক বন্ধন এখনো অনেক মজবুত। তাই টিভিতে যখন পরিচিত কেউ পারফর্ম করে তখন পরিচিত আত্মীয় পরিজন সবাই টিভি সেটের সামনে থাকে। গতকাল মিরাক্কেলে বাংলাদেশের জামিলের একটা কৌতুক শুনে আমি থ হয়ে গিয়েছিলাম। আমি সাধারণত আম্মাকে নিয়ে মিরাক্কেল দেখি না।

কারণ, এখানো কৌতুকগুলো অনেক সময় অশ্লীলতার পর্যায়ে পড়ে। কিন্তু যেহেতু একটাই টিভি। তাই মাঝে মাঝে আম্মও থাকে সাথে। ভাগ্যিস, আম্মা কৌতুকটা ধরতে পারেনি। কিন্তু আমি ভাবছি জামিলের বাবা মা ‍ভাই বোন কে নিয়ে।

তারা কীভাবে তার কৌতুকগুলো ইনজয় করে। এগুলো কী কোন ভদ্র সমাজের কৌতুক হতে পারে? কৌতুকটি এরকমঃ এক ৭০ বছরের বৃদ্ধা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে পাত্র চাই। তবে ৩ শর্ত। . আমাকে (বৃদ্ধা) ধরা যাবে না . আমার আশে পাশে ঘোরাঘুরি করা যাবে না . আমাকে অনেক ভালোবাসতে হবে পরদিন তার বাসায় কলিংবেলের আওয়াজ হলো। দরজা খুলতেই বৃদ্ধা দেখতে পেল এক লোক হুইল চেয়ারে বসা।

তার দুই হাত ও দু্ই পা নেই। জিজ্ঞেস করল লোকটি বললো তিনি বিজ্ঞাপন দেখে এসেছেন। বৃদ্ধা মনে করিয়ে দিলো শর্তর কথা। লোকটি বললো, আপনার ১ নং শর্ত অনুযায়ী আপনাকে ধরা যাবে না। আমার দুই হাত নেই তাই আপনাকে আমি ধরতে পারবো না।

আপনার ২ নং শর্ত অনুযায়ী আপনার চারপাশে ঘোরাঘুরি করা যাবে না। আমার পা নেই তাই ঘোরাঘুরিও করতে পারবো না। বৃদ্ধা জিজ্ঞেস করলো, আর ৩ নং শর্ত? লোকটি বললো, আপনি নিশ্চয় খেয়াল করেছেন আমি কিন্তু কলিং বেল দিয়েছিলাম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।