আমাদের কথা খুঁজে নিন

   

রোজলিন / হাসনাহেনা ও আমার আনুভুতি

আমি আমার নিজেকেই খুঁজে বেড়াই, আমার মাঝে, তোমার মাঝে, আমাদের মাঝে :) আমি একজন ক্ষুদ্র মানুষ। ব্লগিং এর জগতে আমি নতুন কিন্তু সামুতে যখন লেখালেখি শুরু করলাম তখন প্রায়ই একটা পোস্ট নজরে পড়ত । রোজলিন এর পোস্ট যেখানে তার স্বামির(!!!) অসুস্থতার কথা বলে সাহায্য চাইত । আমি আমার স্বভাবত কারনেই সেই পোস্ট এ যাইনি কারন যা আমাকে টানেনা তা নিয়ে মাথা ঘামাইনা। আর তাছাড়া সাহায্য করতে যখন পারব না তখন শুধু শুধু পড়ে লাভ কি ??? কিন্তু একটা বিষয় মাথার ভেতরে যাইতনা সেটা হল এত কিছু থাকতে ব্লগ এর মাধ্যমে সাহায্য চাইতে হবে কেন ??? যে নিয়মিত ব্লগ এ তার স্বামির আপডেট দিতে পারে সে তার স্বামির চিকিতসার ব্যাবস্থা করতে পারেননা ??? তার কি দেশে কোনো আত্মীয়-স্বজন নাই ??? কিছুদিন পরে যখন আনিয়মিত হয়ে গেলাম ।

বেশ কিছুদিন পর যখন আবার নিয়মিত হলাম তখনো নজরে পড়ল পোস্ট টা সামুর “হাত বাড়িয়ে দাও” এই বিভাগে । খটকা লাগলো , এতদিনেও টাকা যোগাড় হয়নি ??? আবার আগের মতই, মন টানেনি তাই ঘাটাইনি । কিন্তু কিছুদিন থেকে কিছু পোস্ট এ এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এবং যথারীতি তা অস্বচ্ছই প্রমানিত হল । এখন আমার মন্তব্য হল – মানুষের আবেগ নিয়ে খেলা করার আনুমতি তাকে কে দিয়েছে ? বাংলাদেশের মানুষ সহজ, সরল, দয়ালু, হৃদয়বান তাই সহজেই বাংলাদেশের মানুষদের ধোঁকা দেয়া যায় । আর কত ??? সে যদি সত্যি হবে তাহলে তার ব্লগের সব লেখা মুছে ফেলল কেন ? যে প্রশ্নগুলো করা হয়েছে তার জবাব দিলনা কেন ??? ভালই জাল বিছিয়েছে ।

নেট এ ঘুরতে ঘুরতে প্রথম আলোর ব্লগ এও একটা পোস্ট দেখলাম । সত্যি আশংকা জনক । এসব ধোঁকাবাজদের আড়ালে আসল অসহায় যেন হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখলেই হবে ... ধিক ধিক ধিক শত শত ধিক এই লম্পটদের ্‌্‌্‌্‌্‌্‌্‌ লিংক লিংক লিংক লিংক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।