অরুন্ধতী! তোমার এইসব লগ্নিতা ছাড়ো! নদী হও, বুঝলে, মেপে মেপে কথা বলা ছাড়ো! নিকট অতীতে তোমার নামের শেষে তিল ছিলো তোমার চোখের কার্নিশে সেই দৃষ্টি অগ্নিল ছিলো ভরা জোসনায় তোমার দেহে লেবুপাতার গন্ধ আহা, ঘ্রাণ কি সে! সেই ঘ্রাণ স্বপ্নিল ছিলো, বুঝলে, এখন তোমার ঘরে বেওয়ারিশ কবুতর উড়াউড়ি করে নিশীথ বাতাসে। আমার অ সুখে তোমার চোখের কার্নিশ ভরা জল আমি দেখতে চাই, আমি লেবুপাতার গন্ধে লো সই তোমায় মাতামুহুরী নদীর কূলে পড়তে চাই, পড়ে পড়ে মরতে চাই, ভরা জোসনায় চরভাঙা নদী নদীভরা চর; সই আমি সেই আশৈশব কুড়ানো শামুক চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।