আমার ল্যাপটপের হার্ডডিক্স ১৬০ জিবি। তার মাঝে বিভিন্ন পার্টিশনের ১২৮ জিবি ছিল "সি" ড্রাইভ। উবান্টু সিডি লাইভ রান (উবান্টু ইন্ষ্টল না করে ) করে পার্টিশন নিয়ে না বুঝে পরিক্ষা নিরীক্ষা করতে গিয়ে "সি" ড্রাইভ হারিয়ে গিয়েছে। এখন ল্যাপটপের হার্ডডিক্সটি অন্য পিসিতে কানকশন করলে এই ডিক্সের অন্যান্য ড্রাইভ দেখাচ্ছে। তবে "সি" ড্রাইভ দেখাচ্ছে না।
(হারিয়ে গিয়েছে) ; সি ড্রাইভটি কিছুতেই উইন্ডোজ এক্সপ্লোরার থেকে দেখায় না।
পরবর্তীতে অন্য পিসিতে ল্যাপটপের হার্ডডিক্সটি লাগিয়ে সেই পিসির মাই কম্পিউটারএর উপর "রাইট" বাটন ক্লিক করে "ম্যানেজ" নিলেক্ট করলে নতুন একটি পেজ আসে। সেখান থেকে Disk Management সিলেক্ট করলে উক্ত পিসির হার্ড ডিক্স ও আমার ল্যাপটপের হার্ডডিক্স এর সকল পার্টিশন দেখায়। এমন কি আমার হারিয়ে যাওয়া "সি" ড্রাইভ ও সো করে। ছবি দেখুন।
লাল বক্সে "সি" ড্রাইভের বর্তমান অবস্থা দেখাচ্ছে।
তবে আমার সি ড্রাইভ টি Unallocated হিসাবে সো করে। এখন এই ল্যাপটপের "সি" ড্রাইভে আমার অনেক দরকারী ফাইল রয়েছে। এখন কি করে সেটা উদ্ধার করতে পারি।
আমি চাচ্ছি পুরো ড্রাইভটি কি উদ্ধার করা সম্ভব? যাতে সি ড্রাইভের সকল ফাইল পাওয়া সম্ভব।
আমি মূলত চাচ্ছি "সি" ড্রাইভটি ই উদ্ধার করতে। শুধু ডাটা রিকভারী না করে। যেটা অনেকেই পরামর্শ দিচ্ছেন যে, শুধু ডাটা রিকভারী করতে।
অভিজ্ঞরা পরামর্শ দিন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।