আমাদের কথা খুঁজে নিন

   

গরুচোরের নেতা কে বা কারা ? যশোরে যুবককে পিটিয়ে হত্যা

গরুচোর সন্দেহে স্থানীয় জনতা রেজাউদ্দিন স্ট্যালিন (২৬) নামে এক যুবককে পিটিয়ে মেরে ফেলেছে। গত রোববার রাত ৩টায় যশোরের নওয়াপাড়া পৌরসভার সিরাজকাটি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার সিরাজকাটি এলাকায় প্রায়ই গরু চুরি হয়। গত দু’বছরে এখান থেকে ২০টির বেশি গরু চুরি হয়েছে। এ কারণে এলাকাবাসী মহল্লায় পাহারার ব্যবস্থা করে।

ভোর ৩টায় পাহারারতদের হাতে স্ট্যালিন পাকড়াও হয়। এলাকাবাসী তাকে মারধর করলে সে গরু চুরির কথা স্বীকার করে বলে স্থানীয়রা জানান। এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী বুইকরা এলাকার মনসুর কসাইয়ের বাড়ি থেকে একটি গরু উদ্ধার করেন স্থানীয় কাউন্সিলর ওলিয়ার রহমান। এলাকাবাসীর অভিযোগ, কাউন্সিলর গরু উদ্ধার করে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলার পর স্ট্যালিনকে ব্যাপক মারধর করা হয় এবং এই মারধরের ফলে সে মারা যায়। তার মৃত্যুর ফলে চোরচক্রের হোতাদের নাম জানা যায়নি।

এ বিষয়ে ৭নং কাউন্সিলর ওলিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। অভয়নগর থানার সেকেন্ড অফিসার এসআই হাবিব গণপিটুনিতে নিহতের কথা স্বীকার করে বলেন, সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, কেউ মামলা করলে তা নেওয়া হবে। না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। নিহত যুবক অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার দীন মোহাম্মদ মোল্লার ছেলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।