নিজেকে জানার চেষ্টায় আছি আপাতত ..... তুমি অমনভাবে তাকিওনা আমার দিকে- অমন অপার্থিব স্বর্গীয় দৃষ্টিতে; তোমার চোখের ঐ অসংজ্ঞায়িত সৌন্দর্য ধারণ করার যোগ্যতা আমার নেই, এমনকি তা সহ্য করার ক্ষমতাও আমার নেই। অমন চাহনিতে মেরুর নিরেট বরফ গলে উত্তাল জলধি বয়ে যাবে, সূর্য জ্বলে ছাই হয়ে যাবে, আগুন রুপান্তরিত হবে শুভ্র ধোঁয়াতে, আর তুচ্ছ আমি তো ধূলিকণায় মিশে যাব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে। তুমি ওভাবে তাকালে আমার হৃদয় ফুটো হয়ে যায়- যেন কালজয়ী যোদ্ধার তরবারীর মত ভীষণ ধারালো চাহনি তোমার… তুমি ঢেকে রাখো চোখ দু’টো কোমল পাপড়ি দিয়ে, নতোবা ইতিহাসের গর্ভ থেকে অমর সুন্দরীদের পুনরুত্থান হবে, বিপ্লবে বিদ্রোহে ছারখার হবে আকাশ-পাতাল, উলট-পালট হয়ে যাবে মানচিত্রের বিন্যাস, এমন অপূর্ব চোখ জ্বলজ্বলে তারা চকচকে চাঁদ তাদেরও যে নেই! মরুক আফ্রোদিতি, সাইকি, ক্লিয়োপেট্রার দল মরুক তারা ঈর্ষার অনলে, আমি একা পুড়ে খাক হবো তোমার চোখের আগুনে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।