আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়াতে হামলার ছক কষছে ন্যাটো

ভিতরে গিয়ে পোস্ট না পড়তে চাইলে এখানে ক্লিক করুন। সিরিয়াতে হামলার ছক কষছে ন্যাটো। এমনটাই জানালেন রাশিয়ার এক কূটনৈতিক। রাশিয়ার একটি দৈনিকের সাথে সাক্ষাতকারে এ ইংগিত করা হয়। দিমিত্রি রোগোজিন নামের ওই কূটনীতিবিদ বলেন, পশ্চিমা শক্তি বিশেষ করে ন্যাটো সিরিয়ার বর্তমান শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে চাইছে।

তিনি মনে করেন এ অঞ্চলে ন্যাটোর একটি সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলে ন্যাটো ক্ষমতা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইরানে আক্রমণ চালাতে পারে। উল্লেখ্য গত বুধবার রাশিয়ার এই কূটনীতিবিদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিষয়ে যে মন্তব্য করেন তাতে মনে হয়েছে ন্যাটো সিরিয়াতে হামলা জন্য প্রস্তুতি নিচ্ছে। নিরাপত্তা পরিষদে রোগোজিন বলেন, ” সিরিয়াতে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যার জন্য ন্যাটোর সেখানে হস্তক্ষেপ করা প্রয়োজন হতে পারে। রোগোজিন বলেন, আমরা এসব পরিকল্পনা শুরু থেকে বিরোধ জানিয়ে আসছি।

আমরা আশংকা করছি এ অঞ্চলে বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। সূত্র. সিনহুয়া। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.