জীবন চলা মানে প্রতিক্ষন জীবনান্তের দিকে এগিয়ে চলা সুন্দর বন কে ভোট দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য কারন, সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক ম্যনগ্রোভ ফরেষ্ট । সপ্তাশ্চর্য প্রাকৃতিক স্থান হিসাবে যদি সুন্দরবন মনোনীত হয় তাহলে পৃথিবীতে বাংলাদেশের নাম প্রশংসার সাথে উচ্চারিত হবে, (কিয়দংশ যদিও ভারতে তবে সিংহ ভাগ তো আমাদের দিকেই) এবং আমাদের পর্যটন বিভাগ যদি দক্ষতার সাথে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলি আকর্ষনীয়ভাবে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশ তথা আমরা লাভবান হবো। এবার এক বিদেশী জাহাজের ক্যাপ্টেনের কথা বলি,তিনি বাংলাদেশের জন্য কার্গো নিয়ে এসেছিলেন। তাদের দেশ আমাদের দেশ নিয়ে কথা বলছি, এক পর্যায়ে তিনি বললে, তোমরা এত গরীব কেন বুঝিনা । বললাম, কি বলছো বুঝিয়ে বল।
তিনি বললেন, তোমাদের এত রিসোর্স আছে, তোমরা কাজে লাগাচ্ছোনা । তোমাদের পাহাড় পর্বতএর কথা নাহয় বাদই দিলাম, এই যে তোমাদের এতবড় দীর্ঘ সী বীচ, এর পুরো দৈর্ঘ জুড়ে অসংখ্য এন্টারটেইনিং রিসোর্ট বানানো যায়। যেখানে কয়েক লক্ষ বিদেশী টুরিষ্টের থাকার জায়গা হয়ে যায়। বিদেশে অনেক জায়গায় ক্যানেল কেটে সমুদ্রের পানি এনে লাইভ এক্যুরিয়ম বানানো হয়, এটা ব্যয় বহুল অথচ তোমরা ইচ্ছে করলে সমুদ্রের মধ্যেই লাইভ এক্যুরিয়ম বানাতে পারো। আমি বললাম তুমি অহেতুক সপ্ন দেখাচ্ছ আমাদের দেশে এত টুরিষ্ট আসবেনা ।
পৃথিবীর কত দেশেইতো কত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে ওগুলো ফেলে আমাদের দেশে কেন আসবে ? তাছাড়া আমরা এগুলো আন্তর্জাতিক মান সম্পন্ন করে বানাবার জন্য টাকা পাবো কোথায় ? ভদ্রলোক মুচকি হেসে বললেন, তুমি আসলে কিছুই জানোনা । প্রথম কথা হচ্ছে, দুনিয়ার বড়লোকরা একই জায়গায় বারবার যেতে চাননা তা যত আকর্ষনীয়ই হোকনা কেন তারা বোর ফিল করে। সুতরাং তোমরা তাদেরকে পাবেই। দ্বিতীয়ত পৃথিবীতে বহুদেশে বহুবড়লোক, বহু বড়বড় প্রতিষ্ঠান আছে, যাদের প্রচুর অলস টাকা পড়ে আছে, তোমরা সার্চ করলেই পাবে এবং একটা যুক্তিসঙ্গত চুক্তি করবে যাতে কোন একটা নির্দিষ্ট সময় পরে তোমরাই সব কিছুর মালিক হয়ে যেতে পারো । আমি আসলে বুঝতে পারছিলামনা এরপর কি বলব, মনে হলো হয়তোবা উনি ঠিকই বলেছেন।
এবার পূর্বের কথায় ফিরে যাই। এসএমএস করে সুন্দরবনকে যতখুশী তত ভোট দেওয়া যায় এতে ভ্যাট সহ অনেক পয়সা খরচ হয় এবং মোবাইল অপারেটর কোম্পানী ও সরকার লাভবান হয়। এতে মনেহয় দায়িত্বটি শুধুই জনগনের, সরকার বা মোবাইল অপারেটর কোম্পানীর কোন দায় দায়িত্ব নেই, তারা শুধু অর্থ উপার্জন করবেন। আমি সুন্দরবনকে ভোট দেওয়ার এসএমএস কে টোল ফ্রী করার অনুরোধ জানাচ্ছি । শ্রদ্ধেয় পাঠক আপনিও এব্যপারে সোচ্চার হোন।
এতে সুন্দরবনকে ভোট দেওয়ার পরিমান অবশ্যই অনেক বেড়ে যাবে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।