পড়ছি বেশি, লিখছি কম... আমার মেয়ে হয়েছে।
আট দিন বয়স হলো ওর। এই আট দিন লিখতে বসার সময় হয়নি আমার। খুব ব্যস্ত ছিলাম ওকে আর ওর মাকে নিয়ে। ব্যস্ততায় আনন্দ ছিল।
অফুরন্ত কিছু পাওয়ার আনন্দ। অনাবিল কিছু অর্জনের আনন্দ।
যে মুহূর্তে ওর আগমন সংবাদ আমি শুনেছি- আমার গগনবিদারী চিৎকার করতে ইচ্ছে করেছে। মনে হয়েছে সমস্ত পৃথিবীকে জানাই- আমার সুখ। পিতৃত্বের এক অমোঘ ভালোলাগা আমাকে আবিষ্ট করে আছে সেই থেকে।
সকলের কাছে আমি ওর জন্যে শুভকামনা প্রর্থণা করছি। ও যেন ভালো থাকে চিরটা কাল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।