mamun.press@gmail.com আবদুল্লাহ আল-মামুন, ফেনী ঃ ৬ জুন
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের জামমুড়া গ্রামে আজ সোমবার ভোরে বোমা বানানোর সময় বিস্ফোরনে বাদশা (২৭) নামে এক যুবক নিহত এবং আবু তাহের (২৯) নামে অপর এক যুবক মারাতœক ভাবে আহত হয়েছে।
পুলিশ জানায়, আজ সোমবার সকালে বোমা বিস্ফোরনে আহত দুই যুবককে কে বা কাহারা শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ একটি বেসরকারী হাসপাতালের সামনে ফেলে যায়। খবর পেয়ে ফেনী থানা পুলিশ তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাদশা (২৭) নামে একজনকে মৃত ঘোষনা ও আবু তাহের (২৯) নামে অপর জনকে ভর্তি করে। বাদশা ফেনী পৌরসভার উত্তর শিবপুর গ্রামের শাহ আলমের ছেলে। বোমায় তার দুিট হাতের কব্জি উড়ে যায়।
বুক ও মুখমন্ডলী সম্পূর্ন ঝলসে যায়। আহত আবু তাহের (২৯) চট্টগ্রামের ভোজপুর উপজেলার হেয়াকো গ্রামের আবদুস সাদেকের ছেলে।
সদর হাসপাতালে চিকিৎসাধীন আবু তাহের জানায়, সে একজন রিক্সা চালক। নিহত বাদশা তার ভায়রা ভাই। গত রোববার রাতে সে চট্টগ্রাম থেকে বেড়াতে আসে।
রাত ১২টার দিকে তার ভায়রা তাকে নিয়ে শহরের একাডেমী হাই স্কুলের পাশে ফারুক হোটেলের সামনে যায়। সেখান থেকে একটি মাইক্রোতে করে ঘটনাস্থলে যায়। তারা ৪-৫ জন ছিল। সে জানায় বাদশা বোমা বানাতে বিস্ফোরনে মারা যায়।
নিহত বাদশার স্ত্রী মরিয়ম আক্তার মুন্নী জানায়, গত রোববার রাতে তার স্বামী বাদশাকে জনৈক জাহিদ বাসা থেকে ডেকে নিয়ে যায়।
সকালে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
এলাকাবাসী জানায়, মুন্সিরহাট ইউনিয়নের জামমুড়া গ্রামের ভারতীয় সীমান্তবর্তী একটি পরিত্যক্ত ঘরে বোমা তৈরীর সময় এ বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর ধারনা আগামীকাল মঙ্গলবার এলাকায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কোন একটি প বোমা তৈরী করছিল।
ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, পুলিশ বোমা বিস্ফোরনের ঘটনাটি তদন্ত শুরু করেছে। ঘটনার নেপথ্য নায়কদেরও খুঁজে বের করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।