বৃহস্পতিবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশনে তথ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মঅধিবেশন শেষে মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, অনলাইন নীতিমালা তৈরির পাশাপাশি উস্কানি ও অপপ্রচার বন্ধে বাড়তি আইন করা যায় কিনা- তাও সরকার ভেবে দেখছে।
“অনলাইন পত্রিকায় ভাল তথ্য ও খবর আসছে, এর সঙ্গে বহু অপপ্রচার ও গুজবও আসছে, এসব অপপ্রচার ও গুজব গণতান্ত্রিক শক্তিকে একটু বিঘ্নিত করছে ও অসুবিধায় ফেলছে।
“অনলাইন পত্রিকার স্বাধীনতার ভেতর যারা গুজব ছড়াচ্ছেন, উস্কানি দিচ্ছেন ও মিথ্যাচার করছেন তাদের বিষয়টা কীভাবে মোকাবেলা করা যায় সে ব্যাপারে জেলা প্রশাসকরা আমাদের কাছে জানতে চেয়েছেন। ”
তবে নিয়ন্ত্রনের নামে গণমাধ্যমের ‘কণ্ঠরোধের ইচ্ছা’ সরকারের নেই জানিয়ে ইনু বলেন, “আমরা তাদের (ডিসিদের) বলেছি অনলাইন নীতিমালা তৈরি হচ্ছে, আমরা নিয়ন্ত্রণের নামে কণ্ঠরোধ চাই না।
অন লাইন পত্রিকার বিকাশ ও প্রসার চাই, এটা গণমাধ্যমকে নতুন মাত্রা দেবে। গণমাধ্যমকে শক্তিশালী করতে এটাই হবে আমাদের মূল নীতি। ”
স্থানীয় পর্যায়ে তথ্য অধিকার আইন এখনো যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, “জেলা প্রশাসকদের আমি বলেছি, তথ্য অধিকার আইন প্রয়োগ করে আপনাদের প্রতিটি কর্মকাণ্ড গণমাধ্যমের দর্পণে ধরা পড়বে। আর গণমাধ্যমের দর্পণ কিন্তু শক্তিশালী। ”
শিগগিরই সংবাদ পত্রের অষ্টম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ করা হবে বলেও সাংবাদিকদের আশ্বস্ত করেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।