আমাদের কথা খুঁজে নিন

   

রবিবাবুর ফেচবুক(রম্য-রবি বাবুর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে)

অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন,তাহার বক্ষে বেদনা অপার;

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যদি এই যুগে জন্মাতেন তাহলে তারও নিশ্চয়ই ফেসবুক একাউন্ট থাকত।তার স্ত্রী মৃণালিনীর সাথেও হয়ত তার ফেসবুকেই পরিচয় ঘটত...তিনি হয়ত ফেসবুকের নোটে কবিতা লিখতেন...সেই কবিতায় হয়ত তিনি মৃণালিনীকে ট্যাগও করতেন...তার কবিতাটা হয়ত কোন ব্লগেও প্রকাশ পেত...এই কবিতায় তিনি হয়ত শত বর্ষ পরে তার প্রোফাইল দেখা ফেসবুকিয়ানদের কথাও বলতেন...তার কবিতাটা হয়ত কোন ডিজিটাল কবিতা হত...সেই রকমই একটি ডিজিটাল কবিতা নিচে দেয়া হল... ফেসবুকের পেজ এর শিরোনাম হবে “রবি বাবু’s note” বামে নিচের দিকে থাকবে in this note মৃণালিনী কবিতার টাইটেল হইত “২১০০(ইংরেজী) সাল” আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার নোটখানি কৌতুহলভরে, আজি হতে শতবর্ষ পরে! আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ, আজিকার কোনো স্ট্যাটাস, ইউটিউবের কোনো গান, আজিকার কোনো ছবির ট্যাগ- অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে, আজি হতে শতবর্ষ পরে? তবু তুমি একবার খুলিয়া প্রোফাইলটার লিঙ্কখানিরে মনিটরের পানে চাহি কল্পনায় অবগাহি ভেবে দেখো মনে- একদিন শতবর্ষ আগে চঞ্চল লাইকরাশি কোন্ স্বর্গ হতে ভাসি কমেন্টের মর্মে আসি লাগে, নবীন ফাল্গুনদিন সকল-বন্ধন-হীন উন্মত্ত অধীর, উড়ায়ে চঞ্চল টাকা কিউবি-বাংলালায়নগন্ধমাখা দক্ষিণসমীর সহসা আসিয়া চ্যাট রাঙায়ে দিয়াছে হার্ট যৌবনের রাগে, তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে, হৃদয় মগন গানে, ফেসবুকিয়ান একা জাগে- কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত স্ট্যাটাসে, একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে এখন করিছে চ্যাট সে কোন্ নুতন ফেসবুকিয়ান তোমাদের প্রোফাইলে! আজিকার লাইক-কমেন্টের আনন্দ-অভিবাদন পাঠায়ে দিলাম তাঁর করে। আমার স্ট্যাটাসখান তোমার প্রোফাইলে ধ্বনিত হউক ক্ষণতরে- হৃদয়স্পন্দনে তব, ভ্রমরগুঞ্জনে নব, পল্লবমর্মরে, আজি হতে শতবর্ষ পরে।। এই কবিতাটা হয়ত ততদিনে সকল ফেসবুকিয়ানের জন্য পাঠ্য ঘোষণা করা হইত... হয়ত এই কবিতার বিভিন্ন অংশের ব্যখ্যা চাওয়া হইত...ইহার একটি নমুনা নিম্নে দেয়া হইল... প্রশ্নঃব্যাখ্যা কর... “তবু তুমি একবার খুলিয়া প্রোফাইলটার লিঙ্কখানিরে মনিটরের পানে চাহি কল্পনায় অবগাহি ভেবে দেখো মনে- একদিন শতবর্ষ আগে” নমুনা উত্তরঃ উৎসঃ আলোচ্য অংশটুকু কবি গরু রবি বাবুর নোট হইতে লওয়া হইয়াছে... প্রসংগঃ রবি বাবুর গার্লফ্রেন্ড মৃণালিনী তার লিখা কবিতা পড়ে নাই বা কমেন্ট করে নাই বিধায় উক্ত অংশে রবি বাবু শত বর্ষ পরে হলেও কেউ যেন তার কবিতা পড়ে রবি বাবুর কষ্ট উপলব্ধি করে কমেন্ট করে...কবির কণ্ঠে সেই আকুল আর্তি প্রশ্নকর্তার কর্ণে পৌছানোর প্রসংগ... তারপর হয়ত ব্যাখ্যাও থাকিত... বিঃদ্রঃ ১)যদি কেহ উপরোক্ত ঘটনার অর্থাৎ রবিবাবুর নোটের একখান ফেসবুকীয় স্ক্রীনশট নিচের মেইল এড্রেসে পাঠান বাধিত থাকিব... উহা হইলে আমার এই লেখাটায় সংযুক্ত করা যাইত...আমি স্ক্রীনশট লইতে পারি না বিধায় আপনাদের স্মরণাপন্ন হইলাম...() ২)কোন জীবিত কিংবা বিবাহিত ব্যক্তির প্রোফাইলের সহিত এই লেখার কোন সম্পর্ক পাওয়া গেলে তা সম্পূর্ণ অনাকাঙ্খিত। ৩)কবিগুরু একটেলেন্দ্রনাথের(রবি=একটেল) ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে লেখা...ইহা একটি সম্পূর্ণ ফানধর্মী পোষ্ট...কাজেই এই লেখার সাথে রবিবাবুকে অবমাননার কোন সম্পর্ক তাহার ভক্তকুলের কেউ পাইলে তার দায় দ্বায়িত্ব লেখকের নহে...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।