নিজেকে ভালোবাসি, ভালোবাসি আমার কন্যা মনস্বিতা মেধাকে, ভালোবাসি কবিতা, গান, আর মানুষ, সকালের শিশির, সবচেয়ে বেশি ভালোবাসি আমার বাংলাদেশকে
প্রতিভা হচ্ছে যন্ত্রনা সহ্য করবার ক্ষমতা- রিলকে
বনের বরাহ স্নান করে গেল শুদ্ধ সরোবরে
প্রেমিক ছদ্মবেশ, কতটা আর ঘোলা হলো জল
এঁদো ডোবা নয় সেতো নয়, যার রয়েছে হৃদয়
রয়েছে স্বচ্ছ সমুদ্র অথৈ, মূল্যবান রত্নরাজি;
বুকের বারান্দায় নিক্কণধ্বনি, কুহুর কূজন,
ধলপহর আলোয় এক দুরন্ত শিশু যখন
আপন মনে বাজায় বসে বসে মনস্বি মাদল!
সমুদ্র রাখে না বুকে স্থুল পৃথিবীর কোনো ঋণ,
প্রেমহীন অথর্বের মৃত দেহও ছুঁড়ে ফেলে সে
কালের ভাগাড়ে, মানুষেরা অনাদি মনে রেখেছে
কেবল ভালোবাসাবাসির দিন, ক্লেদ নয়, মুক্তা
শুধু তারা ঝিনুকের যোনি থেকে করে আহরণ।
শোনিতে শোণিতে বহমান যার প্রেমের নহর
শিরায় শাণিত ঢেউ নাচে, পুরোনো মদের মত
যৌবন জ্যোছনায় স্মৃতির প্রণালীতে ভেসে আসে
জীবাস্ম তার, রক্ত মাংস ছিল তাতে একদিন
ধরে নেই বুকের খাঁচার বাম পাশে হৃদপিণ্ড
ছিল বহু-বহুকাল তার বা প্রথম পৃথিবীর
অসভ্য অন্ধকার, শদন্ত শৃগাল বলাৎকারে
মেতেছিল, তারপর ক্ষয়ে গেছে প্রেমিকার দেহ
ওজস্বিনি ভুয়ে জমেছিল তবু প্রেমের পলল।
জীবাস্ম নিঙড়ে কে প্রবল বীজতলা চষে আজ
তুলছে ঘরে সৃষ্টির সবচেয়ে মেধাবি ফসল!
০৫. ০২. ২০১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।