আমাদের কথা খুঁজে নিন

   

সুদুর্বহ যাতনা

রামকানাই পন্ডিত

যাচিছে হৃদয় যত তব ভালবাসা, ফিরায়েছ তারে তুমি, দানিছ হতাশা। গাথিয়াছি তারা সম বকুলও মালা, ছিড়ে দিলে তারে তুমি,করি অবহেলা। পাষাণ এ হূদয় তব, হূদয়হীনে; শতবাধা ঠেলে, গেছ, চলে-বহুদূরে । দিলে পাড়ি ওই দূর আকাশের পানে, বিলীন হলে আজ, ওই অসীম শূণ্যে। জানে এ হূদয় তুমি ফিরবে না কভু, মন মাঝে চিরকাল, রয়ে যাবে তবু । জপি যত তব নাম, ব্যথা উঠে জাগি, জানি মম, কালস্রোতে ক্ষয়ে যাবে সবি। বলবনা কভু আর, ভালবাস মম, ভুলে যাব আমি সবি, ভুলে যাব তব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.