ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড
আগামীকালে পত্রিকায় আজকের জয় নিয়ে অনেক কথা বলা হবে। আশরাফুলের দুটি উইকেটের মূল্য তুলাদন্ডে মাপা হবে। শফিউলের নিজের ছন্দে ফেরা বোলিং-এর প্রশংসা হবে। সব হবে। কিন্তু জানি না সাকিবের আজকের অধিনায়কত্ব নিয়ে কেউ লিখবেন কি-না।
আজ সাকিব যে সাহসিকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তাতে তাকে বাংলাদেশের সর্বকালের সর্বসেরা অধিনায়কের মর্যাদা দিলে ভুল হবে না। জানি বলবেন, সামনে যে সাকিবের চেয়ে আরো ভালো অধিনায়ক আসবেন না তার ভিত্তি কী। আমি বলবো আজকে তার খেলা দেখার পর মনে হয়েছে- এর চেয়ে ভালোভাবে একটি দল পরিচালনা করে জয় তুলে আনা সম্ভব নয়।
আজকের জয়ের কৃতিত্ব আশরাফুল পাবে, শফিউল পাবে, রাজ্জাক পাবে, তামিম পাবে। কিন্তু সবার উপরে সাকিব।
একদম শুরুতে এভাবে স্পিন ধরে আনা আর তারপর দীর্ঘদিন পর দলে ফেরা ব্যাটিং এ ব্যর্থ আশরাফুলের হাতে বল দেয়ার মতো সাহস দেখিয়ে ২৩ বছরের ছেলেটি যেন ৯৩ বছরের বীরত্বের প্রমাণ দিল।
জয় বারবার হাতছাড়া হয়ে আশংকার মধ্যেও যেভাবে সাকিব অবিচলভাবে বোলিং পরিবর্তন করে গেছে- অসাধারণ।
সাকিব বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেট মেধা। আসুন সবাই সাকিব বন্দনায় মাতি। দোয়া করি, সাকিব দীর্ঘদিন সুস্থ থেকে আমাদের দেশকে নেতৃত্ব দিয়ে যাক।
আমাদের এভাবে আনন্দে ভাসিয়ে দেয়ার জন্য সাকিব ও তার দলকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।