আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম প্রেমেরই মত, প্রেমিক-প্রেমিকা

^^^^^^^^^

আজ সন্ধ্যার আলো আঁধারিতে, অনুশাসনের দেয়াল টপকে, ক্ষণিকের প্রেমিকার ধবধবে ফরসা পিঠে ধাতব হুক এর কামড়। নির্বিষ দংশনে নীল হয়ে যাওয়া, ক্ষুদ্র-অস্থায়ী গর্ত দু'টো নির্মোহ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে আলতো করে বৃদ্ধাংগুলি ছুঁয়ে দেয়। চুড়ান্ত অভিনয়টা শুরুর আগে নিজের মনস্তাতিঃক প্রস্তুতি। প্রেমিকার কাঁধে থুতনিটা, কানে উত্তপ্ত ঠোঁট ছুঁইয়ে বলে, "কি নাম তোমার?" পুরনো প্রেমিক-প্রেমিকা! ক্ষণিকের প্রেমিকাদের নামগুলোও সবসময় ইনস্ট্যান্ট-রোমান্টিক হয় বৈকি, রেডি-টি, রেডি-ন্যুডলস এর মত। বর্ষা, লাবণী, স্নিগ্ধা বা কেয়া! উত্তাল প্রেমের কাছে অবশেষে ভাবনা-অভিনয় হার মানে। স্বীকৃত, চিরন্তন, অ-স্থায়ী, ক্ষণিকের সব প্রেম'ই আদিমতায় পরিসমাপ্তি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.