আমাদের কথা খুঁজে নিন

   

অনির্দিষ্টকে ভাঙার স্পর্ধা যখন



গাঢ় অন্ধকার ভেদ করে দূরবর্তী আলো কাছে আসে যখন, আমি তখন ভীত কুকুরের মতন ছিটকে পড়ি পিছন ফিরে দৌঁড়াই; এভাবে দৌঁড়াতে দৌঁড়াতে আলোর ভীতি একদিন কেটে যায়। প্রথম বৃষ্টিতে ভিজে আমের মুকুল শক্ত হয় ঠিক; ধানি জমিতে গিয়ে দেখি আমার সবুজ, দন্ডায়মান তরবারি মাটিতে লুটায়। সে বছর স্বপ্ন-ভাঙা আমি ভবিতব্যের কাছে সমর্পিত হই; অপমানে কাঁপে না ঠোঁট, অক্ষমতার দায় গড়িয়ে পড়ে না ভুলে; সত্যি, কী অদ্ভূত! এভাবে অনির্দিষ্টের প্রতি সমর্পিত হতে হতে একদিন চিৎকার করে কেঁদে উঠি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.