আমাদের কথা খুঁজে নিন

   

নগরায়ন থেকে বেঁচে যাওয়া আমার প্রিয় গ্রাম

পথের প্রান্তে আমার তীর্থ নয় ,,,,,পথের পাশেই আছে মোর দেবালয়
হায়রে আমার মন মাতানো দেশ আমার গ্রামের বাড়ি , কি সবুজ শ্যামল চারিদিক । ঘন শরবন আর নল খাগড়ার ঝোপ। মাইলের পর মাইল ধানের ক্ষেত। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধুলি--ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি। কত দেশ ঘুরেছি, কিন্ত এত সুন্দর তো দেখিনি কোথাও।

এই যে সবুজ শস্য শ্যামল এই ধরণী কোথায় পাবো এমনটি দেখেই হয়তো কবি বলেছিলেন "হায় ধরনী হৃদয়রানী তোমায় ছেড়ে যেতেই হবে, মনটা আমার কাঁদছে গো আজ সেই বিরহের অনুভবে"। আমার দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন ভীষন ভালোলাগা এক নৈসর্গিক দৃশ্য যা সমস্ত জাগতিক দুঃখ কষ্টকে ভুলিয়ে দিল মুহুর্তে। চারিদিকে চেয়ে চেয়ে দেখছি সেই নির্জনতার সৌন্দর্য। নির্জন পথ বেয়ে কে চলেছো তুমি কোথাও কোনো জনমানব নেই শুধু চুপচাপ চারিদিক শুনশান নীরবতা। রাস্তার এক পাশে দাড়িয়ে আমি চেয়ে দেখছি বিস্মিত নয়নে।

পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব, মাগো বলো কবে শীতল হবো নিরিবিলি গ্রামের মাঝে পিচ ঢালা পথ আর আদিগন্ত সবুজ ঘাসের বনে কিছুক্ষনের তরে হারিয়ে যাওয়া। ও মাঝিরে একটি কথা শুধাই শুধু তোমারে, কোন দিকে যে বাইবে তরী অকুল কালো নীরে! সে বল্লো হেঁকে 'যাত্রী আছে নানা। কোন ঘাটে যে ভিড়বে তরী নয়তো কারো জানা'। ওগো আমার শ্রাবন মেঘের খেয়াতরীর মাঝি অশ্রুভরা পুরব হাওয়ায় পাল তুলে দাও আজি 'নদীর তীরে শিরীষ শাখায় ফাগুন মাসে কি উচ্ছাসে নাচের মাতন লাগলো যে তার ডালে ...স্বর্গপুরের কোন নুপুরের তালে'। বিশাল ছাতার মতন মাথার উপর ছায়া দিচ্ছে কত শত বছর ধরে, কত খেয়া যাত্রীদের।

আজও কুড়ালের নিষ্ঠুর আঘাত লাগেনি তার দেহে। নীচে চারিদিকে পাকা শান বাধানো, আমরাও বসলাম খানিকক্ষন। সেদিন ভাবনা ছিল মেঘের মতন, সেদিন আকাশে ছিল রূপের স্বপন নদীর ওপারে আকাশ জুড়ে সাদা মেঘের খেলা। তাই দেখে এই কবিতাটাই সবার আগে মনে আসলো। ঝুড়ি থেকে মাছ তুলছে জেলের দল।

হাসি মুখে সকল কষ্ট ভুলে খেটে চলেছে দিনরাত। হয়তো তাদের কপালে জুটছে দুবেলা লবন আর ভাত। মাছতো অনেক দুর, ডালের কথা ভাবারও সাহস নেই তাদের এখন। হায়রে রাজধানী পাষানকায়া, বিরাট মুঠিতলে, চাপিছে দৃঢ় বলে, নাইকো ভালোবাসা নাইকো মায়া ফিরে আসছি ফেরী পার হয়ে আবার সেই চির চেনা ঢাকায়। শুধু ভাবছি কি সুন্দর আমাদের এই দেশ।

কি অপরূপ সাজে সেজে আছে, যা বিশ্বের কোনো দেশের সাথেই তুলনা হয়না। এ যেনঃ সবুজের মাঝে ছড়িয়ে গেলেই সবুজের মত মন সবুজ আলোয় সরে যায় দেখি সবকিছু আবরণ নদীর বন্ধু আকাশ আজকে মেঘের শাড়িতে সাজে শিরীষের ডালে ঝমঝম শুধু বৃষ্টির চুড়ি বাজে ( আমায় উৎসর্গকৃত ব্লগ বন্ধু মহাবিশ্বের লেখা এই অপুর্ব কবিতাটি এখানে সংযুক্ত করে দিলাম) আসার পথে চলন্ত গাড়ীর জানালার কাচের ভেতর থেকে তোলা বিখ্যাত আড়িয়াল বিল (এ ছবিটা শুধু মোবাইলে তোলা) আর সবই আমার দেশের ছবি আমার হাতে তোলা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.