বাংলা আমার দেশ।
মাছের কাটা গলায় ফোটে,
গোলাপ কাটা হাতে।
দেখা হয়নি কতোদিন,
নিলান্জনার সাথে।
ছোট বেলায় পুতুল খেলায়,
আমি তার বর।
বর বেলায় প্রেমের জালায়,
আমি তার নর।
ভাল্লাগেনি আয়েস আরাম,
ভাল্লাগেনি কিছু।
দিঘির ধারে সন্ধে বেলা,
নিয়েছি তার পিছু।
হঠাৎ এক সন্ধা বেলা,
দেখি দিঘির ঘাটে।
অন্য নাগর বসে আছে,
হাত রেখে তার হাতে।
আমার তখোন কষ্ট লাগে,
বুকের ভেতর মাঝে।
নিলান্জনার নুপুর তখন,
বুকের ভেতর বাজে।
তাকে নিয়ে সপ্ন দেখে,
পয়েছিলাম সুখ।
তার মেয়ে আজ আমার ঘরে,
মায়ের মতই মুখ।
কারন নিলান্জনার মেয়ে এখন আমার ছেলের স্ত্রি
আমি ছড়া লিখতে জানিনা, একটু আধটু চেষ্টা করি, ভুল করলে মাফ করে দিবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।