আমাদের কথা খুঁজে নিন

   

Commonwealth এর "Wealth" কোথায় লুকানো আছে? আপনি পেতে চান? কিভাবে?

Speak no evil, hear no evil, see no evil.

কমনওয়েলথ সম্বন্ধে আমরা কম বেশী সবাই জানি। কমনওয়েলথ গেমস, কমনওয়েলথ স্কলারশীপ, কমনওয়েলথ কনফারেন্স--এগুলো সবসময়ই পত্রিকা বা খবরে দেখি বা শুনি। কিন্তু কমনওয়েলথ এর ওয়েলথ বা সম্পদ টা কি? কোথায় বা লুকানো আছে? কিভাবে পাবো সেই গুপ্তধন? চলুন জানি! প্রথমেই একটু জেনে নেই কমনওয়েলথ টা কি তাহলে গুপ্তধন পেতে সুবিধাই হবে! কমনওয়েলথ বা কমনওয়েলথ অব নেশনস হচ্ছে ৫৪ দেশ এর একটা সমন্বিত সংস্হা বা Organization. মোজাম্বিক ও রুয়ান্ডা ছাড়া বাকী ৫২ দেশই ব্রিটীশ কলোনীর অন্তর্ভূক্ত ছিলো। এই সংস্হা এই দেশগলোর মধ্যে একটা বন্ধন সৃস্টি করেছে যাতে এরা সবাই একজন আরেকজনকে কৃস্টি, অর্থনীতি, টেকনোলজি, শিক্ষা, শান্তি ইত্যাদি ক্ষেত্রে সাহায্য সহযোগীতা করতে পারে। কমনওয়েলথভুক্ত দেশগুলোকে এ জন্য আলাদা রাস্ট্র গন্য করা হয়না এবং একারনেই এক কমনওয়েলথ দেশের কূটনৈতিক মিশন কে অন্য কমনওয়েলথ দেশে হাই কমিশন বলে, এমব্যাসি নয়! কমনওয়েলথভুক্ত দেশগুলোর মোট জনসংখ্যা ২.১ বিলিয়ন যা পুরো পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ! জনসংখ্যার দিক দিয়ে ভারত ও পাকিস্তান এর পরই বাংলাদেশ এর স্হান! কমনওয়েলথ এর প্রধান হচ্ছেন রাণী এলিজাবেথ এবং বর্তমান সেক্রেটারী জেনারেল হচ্ছেন কমলেশ সরমা। এখন আসি ওয়েলথ বা সম্পদ এর ব্যপারটা নিয়ে। Wealth কথাটার আদি মানে কিন্তু সম্পদ নয়। এর মানে ছিল Public Goodwill. সুতরাং কমনওযেলথ কথাটার মানে হচ্ছে কমন বা সাধারন জনতার ভালো করন বা ওয়েলফেয়ার (welfare of common public)। সুতরাং কমনওয়েলথ এ ধন সম্পদ এর কোনো ব্যপার নেই আছে সাধারন কমনওয়েলথ দেশভুক্ত জনগনের বা নাগরিকদের দেখভাল করন! কিন্তু সম্পদ অবশ্যই আছে ভাই! এ লেখাটা পড়ে যদি কিছু জানা হয়ে থাকে তা সারাজীবনের জন্য আপনার সম্পদ হয়ে থাকবে যা কেউ চাইলেই নিয়ে নিতে পারবে না অথচ আপনি অকাতরে বিলাতে পারবেন। তাই না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।