২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>
আজকের এল ক্লাসিকোর সম্ভাব্য ফলাফল এবং "রোনালদো" ও "মেসি " এর খেলা কেমন হবে তা নিয়ে একটা আড্ডা দেওয়া যাক। মেসি গত ১০ টা ম্যাচ টানা গোল করে যাচ্ছেন। আর রোনালদো এই সময়ে লা লিগার টপ স্কোরার ।
মেসির দল এই মৌসুমে পুচকে হারকিউলিস এর কাছে ০-২ গোলে হেরে গিয়েছিল।
বর্তমানে বার্সা ১ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ থেকে। গত ২০০৯ সিজনে বার্সা থেকে ১ পয়েন্ট পেছনে থেকেই লিগ শেষ করে রিয়াল। আর এবার অবস্হা একটু ভাল। রোনালদোর আছে দারুণ ক্ষিপ্র গতি আর অসাধারণভাবে ডজ দেওয়া , আর মেসির ভলি এবং স্পেস তৈরি করার ক্ষমতা। আর দুজনেরই ড্রিবলিং অসাধারণ।
তবে রোনালদোর গতির কাছে বলতে গেলে সবাই অসহায়।
টান গুলা যে দেয় ............ জোস লাগে ............ আবার মেসির কিছু কিছু ডজ দেওয়া দারুণ লাগে। আরো কত কি যে ভাল লাগে ।
আসেন তা আমরা সবাই শেয়ার করি। ( খেলা দেখাবে টেন অ্যাকশন +)
আমি কিন্তু রোনালদোর ভক্ত।
তাই আশা করি রোনালদো ই আজ ভাল পারফরম্যান্স দেখাবে। তো হয়ে যাক একটা ফাটাফাটি লড়াই ।
রেজাল্টের ব্যাপারে আমার মতামত হল রিয়াল ৪ - : বার্সা - ২
কারো কোন অবজেকশান ???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।