আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুঃ এনটিএফএস পার্টিশন মাউন্ট করুন স্ক্রিপ্টের সাহায্যে।

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

এনটিএফএস পার্টিশন মাউন্ট করার জন্য ntfs-config বা pysdm অনেকেই ব্যবহার করেন। তবে বুটআপের সময় অটোমাউন্ট করলে দেখা যায় সেটিংসের ঝামেলার কারণে, মাউন্ট করা পার্টিশনের কোন ফাইল/ফোল্ডার ডিলিট করতে গেলে রুট প্রিভিলেজ না থাকার জন্য ট্র্যাশে জমা না হয়ে সরাসরি ডিলিট হয়।

এই ডিলিট সংক্রান্ত সমস্যার হাত থেকে রেহাই পাওয়ার জন্য নিচের স্ক্রিপ্টের সাহায্যে আপনার এনটিএফএস পার্টিশন মাউন্ট করতে পারেন। এতে পার্টিশনের ফাইল/ফোল্ডার ডিলিট করলে ট্র্যাশে জমা হবে। ধরে নেই আপনার আপনার চারটি এনটিএফএস পার্টিশন আছে, Alpha, Beta, Gamma ও Delta। তাহলে /media ফোল্ডারে আপনাকে এই নামগুলো দিয়ে চারটি ফোল্ডার বানাতে হবে। এজন্যে টার্মিনাল খুলে নিচের চারটি কমান্ড লিখুন sudo mkdir /media/Alpha sudo mkdir /media/Beta sudo mkdir /media/Gamma sudo mkdir /media/Delta অথবা একটি কমান্ডেই চারটি ফোল্ডার বানাতে পারেন sudo mkdir /media/Alpha /media/Beta /media/Gamma /media/Delta (পার্টিশন লেবেলের পর স্পেসগুলো লক্ষ্য রাখুন, অর্থাৎ /media/Alpha< space >/media/Beta ) এখন মেনু থেকে System>Administration>Disk Utility-তে যান।

এখানে আপনার প্রতিটি পার্টিশনে ক্লিক করে Device অ্যাড্রেসটি জেনে নিন। ধরি Alpha=/dev/sda1, Beta=/dev/sda5, Gamma=/dev/sda6, Delta=/dev/sda7। এখন ডেস্কটপে রাইটক্লিক করে Create Document>Empty File সিলেক্ট করুন, এবং ফাইলটি ওপেন করে নিচের কোডটি পেস্ট করে দিন #!/bin/bash sudo mount -t ntfs-3g /dev/sda1 /media/Alpha -o rw,nosuid,nodev,default_permissions,uid=1000,gid=1000,umask=002 sudo mount -t ntfs-3g /dev/sda5 /media/Beta -o rw,nosuid,nodev,default_permissions,uid=1000,gid=1000,umask=002 sudo mount -t ntfs-3g /dev/sda6 /media/Gamma -o rw,nosuid,nodev,default_permissions,uid=1000,gid=1000,umask=002 sudo mount -t ntfs-3g /dev/sda7 /media/Delta -o rw,nosuid,nodev,default_permissions,uid=1000,gid=1000,umask=002 exit 0 সেভ করে বেরিয়ে আসুন। এখানে ধরে নেয়া হয়েছে যে আপনার uid=1000, uid জানার জন্য টার্মিনাল খুলে লিখুন id এখন ফাইলটিকে রাইট ক্লিক করে Properties>Permission-এ "Allow executing file as program"-এ টিক দিয়ে দিন। এখন সব পার্টিশন আনমাউন্ট করুন, বা পিসি রিস্টার্ট করে স্ক্রিপ্টটি ডাবল ক্লিক করে ওপেন করুন, ডায়লগ বক্স আসলে Run সিলেক্ট করুন।

দেখুন আপনার পার্টিশনগুলো সব মাউন্ট হয়েছে, আর সেগুলোর ফাইল/ফোল্ডার ডিলিট করলে ট্র্যাশে জমা হচ্ছে। লেখাটি লেখার সময় উবুন্টু ১০.০৪.১ ব্যবহার করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।