আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকের বিভিন্ন সিনেমার গ্রুপে মুভি নিয়া যেমনে ক্যাচাল শুরু হয় :/



১) দ্যা গডফাদার দেখলাম মাগার আফসোস, কিছুই বুঝলাম না! অত ভাল্লাগে নাই যত মাতামাতি এটা নিয়া! এমনে খারাপ না, চলে আরকি! একটা বিড়াল রে এত আদরের মানে কি? -ভাই, যান, আপনে আশিকি ২ দেখেন!:/ - এই মুভি ভাল্লাগেনাই? অন্তত পার্ট ওয়ান এ বিড়ালের প্রতি মারলান ব্র্যান্ডও এর যে সুপ্ত ভালোবাসা ছিল, বোবা প্রাণীদের প্রতি তার যে ভালোবাসা ছবিতে ফুটে উঠেছে- মুভির বাকিসব বাদ দিলেও শুধু এই ভালোবাসার জন্যই ছবি অসাধারণ লাগার কথা! বুঝি না ভাই, আপনাদের বুঝি না! দুনিয়া থেকে ভালোবাসা উঠে গেল! :/ -কে কোথায় আছিস? কাঁটাবন থেকে সব বিড়াল আইনা এই শালার গায়ের উপরে ছাইড়া দে! এত বড় সাহস, গডফাদার রে খারাপ কয়! :/ ২) এই প্রথম টম হেঙ্কস এর ছবি দেখলাম, দ্যা টার্মিনাল- অসাধারণ লাগসে! -এতদিনে এটা দেখলেন? আপনে তো কিছুই দেখেন নাই, আসল মুভি- ফরেস্ট গাম্প ই বাকি! কবে দেখবেন? আরও দুই বছর পরে? ৩) ফাস্ট ৬ দেখলাম! ট্রাস্ট মি ডুড! ইটস কিকঅ্যাজ অসাম! এরকম একশন মুভি হলিউড এ আর হয়নাই! গাড়িগুলা অস্থিররররররর লাগসে! এরকম একটা গাড়ি যদি পাইতাম! ইশ! -এরকম একশন মুভি হলিউড এ আর হয়নাই!--- ভাই, যেই গাড়ির স্বপ্ন দেখেন, সেটাতে করে আমেরিকা চইলা যান! এই বালের দেশে কি করেন আফনে? সিএনজী চালান? ৪) স্বদেশ এর পর শাহরুখ এর আরেকটা অসাধারণ মুভি দেখলাম- চাক দে ইন্ডিয়া! অসাধারণ এর উপরের স্তরের মুভি ম্যান! যারা বলে শাহরুখ নাকি সিরিয়াস রোল পারে না, তাঁদের এই ছবি দেখা উচিত! এই রোল শাহরুখ এর চেয়ে ভাল আর কেও করতে পারত না! হ্যাটস অফ! - কোত্থেকে যে আসেন আপনারা?! স্বদেশ একটা ছবি হইলে তেলাপোকা একটা গাভি যে নিয়মিত দুধ দেয়! :/ আইএমডিবি রেও বুঝি না! নাসার চাকরি ছাইড়া নায়ক "শাড়ি পড়া" এক নায়িকার জন্য দেশে আইসা গ্রামের বাড়িতে বাত্তি জ্বালায়! ফাইজলামির একটা সীমা থাকা উচিত কাহিনীর -এইটারে আইএমডিবি ক্যামনে ৮.১ দেয়?! চাক দে একটা ছবি হইল? এক ব্যাটা হাফপ্যান্ট পড়া ১৫ টা মাইয়ার লগে ঘুরতেসে হকি শিখানোর কথা বইলা! বুইরা বয়সে শাহরুখ এর যে কি ভীমরতি ধরল! :/ ৫) শাহরুখ এর ডন ২ দেখলাম! সুপারব , স্টাইলিশ একশন মুভি বলিউড হেজ এভার সিন! শাহরুখ এর লম্বা চুল আর দাঁড়ির স্টাইল যা মানাইসে না! ব্যপক লাগসে! - এইসব পাবলিকদের জন্য গ্রুপে আসতে মন চায়না! কথা বলতেও ইচ্ছা করেনা এদের সাথে, যাদের সাথে "স্ট্যাটাস" যায়না, তাঁদের সাথে আবার কীসের কথা!? কীসব বালছাল মশলা মুভি দেখে, সেইটা নিয়া বার এত লাফালাফি, যাইয়া দেখেন মিশন ইম্পসিবল থেকে কয়টা সিন কপি মারসে! আইপিএল এ হাইরা শাহরুখ এর টাকা পয়সা সব শেষ, এমনকি দাড়ি কামানোর আর চুল কাটার টাকাও নাই- এইটা নাদান পাবলিক বুঝে না! এইটা নাকি আবার স্টাইল! :/ ৬) অনন্ত এর মোস্ট ওয়েলকাম দেখলাম! হাসতে হাসতে, গড়াইতে গড়াইতে সিনেমা হল থেকে বের হয়ে গেসিলাম! কি উচ্চারন এই ব্যাটার! হি ইজ রিয়েলই পম গানা! ব্যাপক বিনোদন ম্যান! - এই মানুষটাকে আর কত জ্বালাবেন আপনাদের মত সুশীলেরা? তাঁকে কি একটু শান্তিতে এই দেশে থাকতে দিবেন না? নাকি তাঁকে জ্বালাতে জ্বালাতে ঘানাতেই পাঠায় দিবেন? ৭) শাকিব খানের নতুন ছবির গেটআপ এর পিক্স দেখলাম! আকাশি শার্ট এ তাঁকে বেশ মানাচ্ছিল, কিন্তু এটার সাথে ম্যাজেনডা কালারের ছেঁড়া প্যান্ট সব মাইরা দিছে! এটা কোন স্টাইল হল? কালো রঙের প্যান্ট পড়লেই ভাল মানাত! - ওরে ফকিন্নির পুলা! স্টাইলের তুই কি বুঝিস? তুই জানোস ও যেই ম্যাজেনডা কালারের প্যান্ট পড়সে, হুবুহু একই রকমের একটা প্যান্ট আমার কাছে আছে! শাকিব না থাকলে আজকে তো আমাদের ইন্ডাস্ট্রি থাকতোই না, আবার কথা কইতে আইসস! যাহ্‌, বাসায় যাইয়া হলিউড এর ন্যাংটা মাইয়া মানুষ আর বলিউড এর শিলার জাওানি দ্যাখ গিয়া! :/ ৮) Agora(2009) দেখলাম! ধর্মান্ধতা যে কত ভয়াবহ হতে পারে! মানুষের জীবনের চেয়েও ধর্মের দাম বেশি হয়ে যায়! অদ্ভুত! - ধর্ম শুনলেই চুলকানি লাগে নারে ছুপা নাস্তিক? বাসা কি শাহবাগ এর আশেপাশে? তোদের জন্যই আজ দেশ নষ্ট! :/ ৯) The Messenger দেখলাম! ধর্ম যে কত শান্তির তা এই ধরনের ছবি দেখলে বুঝি- অসাধারণ! - হুম! ধর্ম নাম শুনলেই তোমাদের খালি শান্তি লাগে! মুভি দেখতে নিলেও ধর্মের মুভি বাইছা দেখে! হেফাজতের মত অবস্থা নাকি কে জানে? রমজানে ইফতারে কি খেজুর খাইতেন নাকি তেঁতুল? :/ ১০) কোরিয়ান মুভি ডেইজী দেখলাম! এত অসাধারণ ক্যামনে হয়? - মানুষ ক্যামনে কোরিয়ান মুভি দেখে? আমি তো এদের চেহারাই আলাদা করতে পারি না! সবগুলা ছোট চোখ, চ্যাপ্টা নাক- নায়ক, নায়িকা, কাজের বুয়া, ভিলেন- সব দেখতে তো একই রকম লাগে! এত কিছু দেখার পর আমার রিএকশন- মাটি! আল্লাহ্‌র কসম তুই ফাঁক হইস না! আমি ফাঁক হই, তুই আমার ভিত্রে ঢুইকা যাহ্‌! মাটি, দেরি করিস ক্যান? ঢুইকা যা মাটি জলদি! আমার আর ভাল্লাগে না এই ক্যাচাল! আমার মত অতি নিম্নমানের সিনেমাখোর এর কথা- অভিনয় পৃথিবীর অন্যতম কঠিন কাজ বলে আমি বিশ্বাস করি, এর চেয়ে গভীর রাতে "ওয়া ওয়া" বলে চিৎকার করে কেঁদে উঠা বাচ্চাকে শান্ত করা আরও বেশি সোজা! যাদের নাম উপরে বললাম আর যাদের নাম বলিনাই অর্থাৎ যাদের নাম বললেই আমরা চিনতে পারি- তারা প্রত্যেকেই অভিনেতা। এই নাম তারা অর্জন করেছেন, টাকা দিয়া কিনেন নাই। প্রত্যেকের ভিতরে "কিছু" না থাকলে তারা আজ এই পর্যায়ে আসতে পারতেন না... আপনার যেই মুভি ভাল্লাগবে না, সেটা দেখবেন না- সোজা হিসাব। একজন অভিনেতা বা নেত্রির সব ছবি "ভাল" হতে হবে এমন কোন কথা নাই, এটা সংবিধানে লিখা নাই! হাতের পাঁচ আঙ্গুল সমান না, সবার সমান দিন সবসময় যায় না, ব্যাটে বলে একসময় অনেক জিনিস নাও মিলতে পারে- এইটা নিয়ে তারে গালাগালি করার কিছু নাই! বাইরে থেকে, এসি রুমে বসে, হোম থিয়েটার এ মুভি দেখে আরামে সবাইরে গালাগালি করা যায়- নিজে করতে গেলে বুঝবেন কত গমে কত আটা! বাইরে থেকে তাঁদের দুনিয়া অনেক রঙ্গিন লাগে, তাঁদেরও জীবন আছে, মিডিয়া পলিটিক্স আছে, সাংবাদিকদের ঘ্যানর ঘ্যানর জ্বালা আছে- এত সোজা না জীবন! আপনার কোন মুভি ভাল না লাগলেই যেন আপনি এটা নিয়ে ইচ্ছামতো গালাগালি করার সুযোগ পাবেন না, তেমনি আপনি কোন ছবি না বুঝলে সেই ছবি খারাপ হয়ে যাবে না! পথের পাঁচালি না বুঝলে যেমন সত্যজিতের কিছু যাবে আসবে না, তেমনি গজনী একটা "ফালতু মশলা" সিনেমা বললেও সেটার ব্যবসা কম হবে না! সমাজে আপনি একা থাকেন না- সব আপনার একার পছন্দের ছবি হবে না! "সিনেমা" খালি শিক্ষিত মানুষের জন্য না, দুই পাতা পড়ে ফেলসেন তার মানে এই না যে বিনোদন পাবার অধিকার খালি আপনার! "রিকশাওয়ালা ফকিন্নির বাচ্চার আবার মুভির দরকার কি?" এটা বলার কোন অধিকার আপনার নাই! রিকশাওয়ালার দাবাং কে গালি দেয়ার কোন অধিকার আপনার নাই, তেমনি কোন রিকশাওালার অধিকার নাই শশাঙ্ক রিডেম্পশন না বুঝলে তারে গালি দেয়ার! পরিশ্রম মরগান ফ্রিমেন ও করে, সালমান খান ও করে, আমাদের শাকিব ও করে! কেও বেশি কেও কম! মশলা ছবিতে কোন পরিশ্রম লাগে না, "গভীর জীবনবোধ" এর ছবিতে খুব হাড়ভাঙ্গা পরিশ্রম লাগে - এটা কি নতুন তত্ত্ব আবিষ্কার করছেন? আলুভর্তা, ডাল, ভাত খাওয়ার যেমন দরকার আছে, তেমনি মাঝে মাঝে পোলাও খাবার ও দরকার আছে, তেমনি কিমকি দুক, কুবরিক যেমন দরকার আছে, তেমনি দাবাং, চেন্নাই এক্সপ্রেস এরও দরকার আছে, তবে বেশি পোলাও একটানা খাইলে( দাবাং), হজমে সমস্যা দেখা দেয়ার সম্ভাবনা প্রবল! হ্যাপি সিনেমা দেখাদেখি- গালাগালি কইরেন না, যেই অভিনেতাকে আপনার দুই চক্ষে দেখতে ইচ্ছা করে না, তার কথা বলতে গেলেও একটা ন্যূনতম সম্মান দিয়ে কথা বলবেন- সে যেই হোক না কেন- কারণ এট লিস্ট সে চেষ্টা করেছে আর ক্যাচাল কইরেন না , সৈয়দ নাজমুস সাকিব (এটা আমি!) নামে এক জনৈক মনিষী বলেছেন- ক্যাচাল জাতিকে পিছিয়ে দেয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.