আমাদের কথা খুঁজে নিন

   

দেলওয়ারের মত মাতালেরা ও বি এন পি সমর্থিত আইনজীবিগুলোই শেষ পর্যন্ত খালেদা জিয়াকে ডোবাবে।



একটু যদি বোধবুদ্ধি থাকতো, একটু যদি শিক্ষার ছোঁয়া থাকতো, যদি সামান্যতম বিবেকবোধ থাকতো, যদি লাজ-শরম বলে কিছু থাকতো, তাহলে বহু পূর্বেই খালেদা জিয়া সেনানিবাসের বাড়ীটি ছেড়ে দিতেন। কিন্তু তা হবার নয়। এ পথে বাধা যে শুধু তার গোয়ার্তুমি, তাই নয়, বাধা হয়ে দাঁড়াচ্ছে মাতাল দেলওয়াররা ও সুপ্রিম কোর্টের বি এন পি সমর্থিত আইনজীবির গোষ্ঠী। রাষ্ট্রীয় কোষাগারের টাকার যদৃচ্ছ অপচয় ঘটিয়ে যে মহিলা নিজের ছেলেদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে না তুলে অমানুষ আর টাকা পাচারকারী হিসেবে গড়ে তুলেছেন, এতে তার বিন্দুমাত্র লজ্জা না হলেও সচেতন জাতি এর জন্য লজ্জা ও বেদনা অনুভব করে। মাতাল দেলওয়ার ও বদমাশ সাকা চৌধুরীদের উপর ভরসা না করে যদি খালেদা জিয়া এখনো বাড়ীটি ছেড়ে দিয়ে তার জন্য বরাদ্দকৃত গুলশানের বাড়ীতে উঠে আসেন, তাহলে তার ইমেজ এখনো অনেকটা গ্রহণযোগ্য হবে জাতির কাছে। নতুবা পরে হয়তো হায়-আফশোসও করতে হতে পারে। সেদিন কিন্তু ঐ দেলওয়ার, সাকা চৌধুরী কিংবা তার সমর্থিত আইনজীবি, কাউকেই তিনি পাশে যে পাবেন না, এ কথা হলফ করেই বলা যায়। এখন দেখা যাক খোদাতায়ালা তাকে সদ্বুদ্ধি দান করেন কি না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।