দ্রিমু য্রখন ত্রখন স্রবট্রাতেই দ্রিমু
৯০ এর দশকের কথা। সেই যুগে এখনকার মত ঘরে ঘরে কেবল কানেকশন ছিল না। উপরের ছবির মত অ্যান্টেনা দিয়ে শুধু বিটিভি আর ভারতের ডিডি ন্যাশনাল (সেই সময়ের ডিডি ওয়ান) চ্যানেল ধরতো। সন্ধ্যার পরে দেখা যেত ডিডি বাংলা (সেই সময়ের ডিডি সেভেন)। ঝড়বাদলে অ্যান্টেনা একটু নড়াচড়া হলেই টিভির ছবি ঝিরঝির করতো। ছাদে গিয়ে অ্যান্টেনা ঘুরানো লাগতো।
‘ঠিক হইছে?’
নিচে থেকে উত্তর, ‘না হয় নাই! যেইদিকে ঘুরাইতেছো সেইদিকেই ঘুরাও’
একটু ঘুরাইয়া, ‘হইছে?’
‘ আসতেছে, আরেকটু আরেকটু’
‘এইবার?’
‘বেশি ঘুইরা গেছে, উলটা দিকে হালকা ঘুরাও’
‘ঠিক আছে না’
‘ক্লিয়ার ক্লিয়ার নাইমা আসো !’
আহ! কি দিনই না ছিলো! অ্যান্টেনা ঘুরিয়ে ছবি ক্লিয়ার আনতে পারলে নিজেকে বিরাট টেকনিশিয়ান মনে হতো!
দূরদর্শন চ্যানেলের আগের লোগো
মতিঝিলের ঘরোয়া হোটেল থেকে একটু সামনে গেলে পেট্রোল পাম্পের পাশের দোকানে পাওয়া যেত সেই বিখ্যাত ব্রিটানিয়া টিভি অ্যান্টেনা। সেই দোকানটি এখনো আছে। দেয়ালে লেখা বিজ্ঞাপন "দূরদর্শনের ছবি ঝকঝকে ও পরিষ্কার দেখতে আসল ব্রিটানিয়া টিভি অ্যান্টেনা ব্যবহার করুন"।
এখনো কি এরকম অ্যান্টেনা দিয়ে দূরদর্শনের অনুষ্ঠান দেখা যায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।