৪ দশমিক ৭ ইঞ্চি মাপের লুমিয়া ৬২৫ মডেলের স্মার্টফোনটির চেয়ে আরও বড় মাপের স্মার্টফোন আনছে নকিয়া। সম্প্রতি অনলাইনে ফাঁস হওয়া তথ্যের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নতুন স্মার্টফোনটি হবে ৫ দশমিক ২ ইঞ্চি মাপের। নতুন স্মার্টফোনটিকে ‘লুমিয়া ৮২৫’ মডেল নামে বাজারে আনতে পারে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠানটি। চীনভিত্তিক একটি ওয়েবসাইট নকিয়ার নতুন এ স্মার্টফোনের তথ্য ফাঁস করেছে। নতুন স্মার্টফোনটির মাধ্যমে প্রথমবারের মতো ৫ ইঞ্চি মাপের ঊর্ধ্বে কোনো স্মার্টফোন তৈরি করছে নকিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।