আমাদের আত্রাই নদীটি এখন মরে গেছে
ধূ-ধূ করে বিস্তৃত সাদা...
পাড় ঘেঁষে শীর্ণ জলের ধারা
এখন আর প্রবাহিত হয় না
নীড়ে ফেরার জন্য পাখিদের
ব্যস্ততাও কমে গেছে।
পাখির অযথা ডাকাডাকিতে
আত্রাইয়ের আজ আর কিছুই যায় আসে না।
সাদা বালিময় বুকে জ্যোৎস্না লুকোচুরি খেলেও
আত্রাই শুধু বোবা বিস্ময়ে
তাকিয়ে থাকতেই পারে...
ওঃ আত্রাই তোমার
পূর্ণ যৌবনা জলে স্নানের সাধ এখনও মেটেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।