আমাদের কথা খুঁজে নিন

   

গুগল ভয়েস কল করুন বিনমূল্যে !!!!!!!!

২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>

সকালে ঘুম থেকে উঠে ইন্টারনেটে বসে প্রথমে যে পৃষ্ঠাটি দেখি, সেটা হলো গুগল। প্রতিদিনের মতো ই-মেইল দেখার জন্য জিমেইল খুলে দেখলাম চ্যাট বক্সের ওপরে কলফোন নামে একটি অপশন। স্বভাবতই সেটায় চাপ দিতেই এল ‘ডায়ালার’। পাঁচ-সাত না ভেবেই যুক্তরাষ্ট্রে থাকা এক বন্ধুর নম্বরে ডায়াল করে বসলাম।

কিছুক্ষণ রিং হওয়ার পর সে ফোন ধরলে আমি হতবাক! ইন্টারনেট ব্যবহারকারীদের সবচেয়ে ভালো বন্ধু গুগল কিছুদিন পরপর সবাইকে অবাক করে বিভিন্ন নতুন সেবা চালু করে, যার বেশির ভাগই আবার বিনা মূল্যে ব্যবহার করা যায়। গুগল গত বছরের শেষের দিকে গুগল ভয়েস নামের একটি সেবার পরীক্ষামূলক সংস্করণ চালু করে উত্তর যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য। কিছুদিন আগে গুগল এটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। সব দেশ থেকেই ২০১০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডায় বিনামূল্যে ফোন করা যাবে গুগল ভয়েস দিয়ে। গুগল ভয়েস গুগলের এমন একটি সেবা, যার মাধ্যমে একজন ব্যবহারকারী তাঁর মোবাইল ফোন, এসএমএস, ভয়েস মেইল, ল্যান্ডফোন কল সবকিছু একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে ব্যবহার করতে পারবেন।

আর এ প্ল্যাটফরমটি সম্পূর্ণ ওয়েবভিত্তিক হওয়ায় মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ অনেক সহজ হয়ে এসেছে। গুগল ভয়েস দুই ধরনের যন্ত্রে জন্য ব্যবহার করা যায়। মোবাইল ফোনেও গুগল ভয়েস ব্যবহার করা যায়, তবে মোবাইল ফোনে এর সব সুবিধা পেতে অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম ২.২ আছে এমন সেট হতে হবে। গুগল ভয়েস যোগ হওয়ায় জিমেইল ব্যবহারকারীরা সরাসরি জিমেইল থেকেই পৃথিবীর যেকোনো দেশে ফোন করতে পারবেন। এই সুবিধা ব্যবহারের জন্য কোনো ল্যান্ডফোন বা মোবাইল ফোনের দরকার নেই, কেবল ব্রাউজারে জিমেইল খোলা থাকলেই হলো।

তবে এ জন্য ব্যবহারকারীকে অব্যশই গুগল থেকে ‘ক্রেডিট’ কিনতে হবে। ২০১০ সালের জন্য গুগল তাদের এ সুবিধা ব্যবহারকারীদের একটি বিশেষ সুবিধা দিচ্ছে, তা হলো গুগল ভয়েস ব্যবহার করে একজন ব্যবহারকারী বিনা মূল্যে যুক্তরাষ্ট্র ও কানাডায় ফোন করতে পারবেন, এ জন্য তাঁকে কোনো ক্রেডিট খরচ করতে হবে না। প্রথম দিকে গুগল ভয়েস ব্যবহারের জন্য গুগলকে অনুরোধ জানাতে হতো, এখন আর সেটি করতে হবে না, যে কেউ গুগল ভয়েস সেবার জন্য সাইন-আপ করতে পারবেন। জিমেইলে এ সুবিধা ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে গুগল ভয়েস এবং ভিডিও প্লাগ-ইনস নামে ছোট একটি সফটওয়্যার ইন্টারনেট থেকে ইনস্টল করতে হয়। গুগল ভয়েস ব্যবহারকারী তাঁর গুগল থেকে একটি নির্দিষ্ট ফোন নম্বর কিনতে পারেন।

যে নম্বরে কেউ ফোন করলে তা সরাসরি জিমেইল ইনবক্স থেকেই রিসিভ করা যাবে। এই সুবিধা এখন পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা গ্রহণ করতে পারবেন। তবে গুগল এটি ধীরে ধীরে সব দেশের জন্য উন্মুক্ত করে দেবে। গুগল ভয়েসের আরেকটি চমক হলো ব্যবহারকারীরা ভয়েস মেইল শুনতে গেলে প্রতিবার নতুন কোনো একজন অপারেটর তাঁকে স্বাগত জানাবেন। গুগল ভয়েসে মোবাইল ফোন সাইলেন্স করার মতো একটি ব্যবস্থা রয়েছে।

কেউ যদি চান তবে সে ‘ডু নট ডিস্টার্ব’ অপশন সেট করে দিতে পারবেন, সেক্ষেত্রে তাঁর কাছে আসা সব কল ভয়েস মেইল হিসেবে আপনাআপনি সেভ হয়ে যাবে। গুগল ভয়েস থেকে একই সঙ্গে পাঁচটি ভিন্ন নম্বরে এসএমএস করা যাবে। প্রতিটি এসএমএসের উওর আলাদাভাবে গুগল ভয়েস ইনবক্সে জমা হয়ে যাবে। তবে এ জন্য গুগল ক্রমের একটি এক্সটেনশন রয়েছে, তা ইনস্টল করে নিতে হবে। একজন মোবাইল ফোন ব্যবহারকারী বর্তমানে যে নম্বর ব্যবহার করছেন, সে ফোনের ভয়েস মেইলও গুগল ভয়েসের মাধ্যমে পেতে পারেন।

অথবা একজন ব্যবহারকারী চাইলেই তাঁর গুগল ফোন নম্বরটি বদলে নিতে পারেন। এত সব সুবিধা ছাড়াও গুগল ভয়েসের মাধ্যমে এসএমএস ফরোয়ার্ডিংয়ের মাধ্যমে জিমেইলে বসেই এসএমএস আদান-প্রদান করা যাবে। আবার গুগল ল্যাবস থেকে গুগল ভয়েস প্লেয়ার অপশনটি চালু করলে জিমেইলে ভয়েস মেইল শোনা যাবে। মোদ্দা কথা বিশ্বায়নের এই যুগে মোবাইল ফোনের যোগাযোগব্যবস্থাকে আরও সহজতর করার জন্য যা যা প্রয়োজন, তার সবই গুগল ভয়েস দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আর ব্যবহারকারীদের জন্য আনন্দের বিষয় হলো, গুগলের এসব সুবিধার বেশির ভাগই ব্যবহার করার জন্য পকেট থেকে কোনো পয়সা গুনতে হয় না।

পড়ার জন্য ধন্যবাদ খবর: প‌্রথম আলো ০৩.০৯.২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.