আমাদের কথা খুঁজে নিন

   

কাঁচা মরিচের কেজি ২০০ টাকা


রমজানের প্রথম দিনে আজ চট্টগ্রামে কাঁচা মরিচ বিক্রি হয়েছে কেজি প্রতি দু'শ টাকায় । একদিনের ব্যবধানে অন্যতম প্রয়োজনীয় এ পণ্যটির দাম কেজিতে বেড়েছে ৮০ টাকা পর্যন্ত। গতকাল চট্টগ্রামের কাঁচা বাজারগুলোতে কাঁচা মরিচের দাম ছিল ১২০ টাকা। পাইকারি বিক্রি হয়েছে একশ' টাকায়। আজ সকালে এই দাম বেড়ে পাইকারিতে ১৪০ ও খুচরায় ২০০ টাকায় ঠেকে।

নগরীর সবচেয়ে বড় পাইকারী বাজার রেয়াজউদ্দিন বাজারে গিয়ে দেখা গেছে, কাঁচা মরিচের পাইকারি দাম ১৪০ টাকা কেজি। একই বাজারে যার খুচরা মূল্য ২০০ টাকা। নগরীর কাজীর দেউরী, কর্ণফুলী মার্কেট ও ছোটপুল কাঁচা বাজারে এ দর ছিল ২০০ টাকা। খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, রোজাকে সামনে রেখে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়েছেন।

রেয়াজউদ্দিন বাজারের পাইকারী বিক্রেতা শেখ মোহাম্মদ জানান, সরবরাহ কম, তাই দামও বেড়েছে। ছোটপুল কাঁচা বাজারের খুচরা বিক্রেতা জহিরউদ্দিন বলেন, সকালে আড়তে এসে মরিচ পাইনি। পাইকারী ব্যবসায়ীরা বলেছেন, কাঁচা মরিচের ট্রাক আসেনি। রেয়াজুদ্দিন বাজারে দুপুরে বাজার করতে আসা মঈনুল ইসলাম খান জনান , ব্যবসায়ীরা অধিক লাভের আশায় একদিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ দাম করে দিয়েছেন। তিনি বলেন, সরবরাহ কম নয় রোজাকে পুঁজি করে দাম বাড়ানো হয়েছে।

সূত্র : বিডিনিউজ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।