আমাদের কথা খুঁজে নিন

   

বিনেগ এর আত্মপ্রকাশ

আমি বিদ্রোহী

বাংলাদেশ নেটওয়ার্ক ফর এনভায়রনমেন্টাল গভর্নেন্স (বিনেগ) এর আত্মপ্রকাশ রিবেল মনোয়ার বিনেগের পরিচালনা কমিটির আহ্বায়ক এবং পিকেএসএফ এর চেয়ারপারসন ড. খলিকুজ্জামান আহমাদ এর সভাপতিত্বে এবং বিশিষ্ট পরিবেশবিদগণের সমন্বয়ে বাংলাদেশের পরিবেশ সুশাসন বিষয়ক একটি নেটওয়াকর্, বাংলাদেশ নেটওয়ার্ক ফর এন্ভায়রনমেন্টাল গভর্নেন্স বা বিনেগ এর যাত্রা শুরু। আজ বুধবার, ১১ আগষ্ট ২০১০ এ জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে উদ্বোধনী সেমিনারের মাধ্যমে সংগঠনটি যাত্রা ঘোষণা করে। এই নেটওয়ার্কের কার্যক্রম বাংলাদেশের বিভিন্ন পরিবেশ সুশাসন বিষয়ক প্রতিষ্ঠান ও সংগঠন যেমন: এনজিও, বিশ্ববিদ্যালয়, গবেষণা- সংগঠন, পরিবেশ বিষয়ক শিক্ষাবিদ, আর্থিক সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ও সরকারী প্রতিষ্ঠান-কে নিয়ে পরিচালনা করা হবে। পরিবেশ সুশাসন কে জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অন্তর্ভূক্ত করা, নেটওয়ার্কের অভ্যন্তরে পরিবেশ সুশাসন বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তা একই প্রকৃতির জাতীয়, আঞ্চলিক এবং আর্ন্তজাতিক পর্যায়ের সংগঠনের সাথে বিনিময় এ বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরকে প্রয়োজনীয় তথ্য সেবা প্রদান করা এবং জনগণকে পরিবেশের সুশাসনের সঙ্গে জড়িত করাই বিনেগের উদ্দেশ্য। বিনেগ এর সাধারন কার্যক্রমের মধ্যে গবেষণা ও প্রকাশনা, এ্যাডভোকেসি, কমিউনিকেশন ও নেটওয়ার্কিং এবং সর্বোপরি জ্ঞান ব্যবস্থাপনা অন্তর্ভূক্ত।

প্রাথমিক পর্যায়ে এ্যাডভোকেসি, সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ, গবেষণা, আলোচনা, পলিসি-গত আলোচনা এবং কমিউনিকেশনের মাধ্যমে পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করবে যা বাংলাদেশকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলছে। বিনেগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হাফিজ জি. এ. সিদ্দিকী, ভাইস চ্যান্সেলর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে কানাডিয়ান হ্ইা কমিশনার জনাব রবার্ট ম্যাক ডাওগাল। এছাড়া আইপ্যাক-এর চিফ অব পার্টি, জনাব রিড ম্যারিল সহ উপস্থিত ছিলেন আরো অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। বিনেগের সমন্বয় কমিটির আহ্বায়ক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মিজান আর. খান বিনেগ এর পরিচিতি মূলক বক্তব্য রাখেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন কানাডিয়ান সিডার সহযোগিতায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয়, ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল রিসোর্স ইনস্টিটিউট এবং সিএনআরএস এই নেটওয়ার্ক প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ নেয়। বিনেগের সমন্বয় কমিটির সদস্য জনাব এম. আনোয়ার হোসেন বাংলাদেশের জলমহাল ইজারা ব্যবস্থাপনা বিষয়ক মূল প্রবন্ধ পাঠ করেন। মূল প্রবন্ধে এম. আনোয়ার হোসেন বলেন, বর্তমানে জলমহাল ইজারা নীতিমালায় উল্লেখ আছে ‘জাল যার জলা তার’ কিন্তু বাস্তবে দেখা যায় ‘নিবন্ধন যার জলা তার’। এবং জলমহাল ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারী কমিটিতে এক ধরনের মনোপলি রয়েছে, ফলশ্র“তিতে দুর্নীতির সুযোগ রয়ে গেছে। তিনি আরও বলেন কমিটিতে মৎস্যজীবীদের প্রকৃত প্রতিনিধির অন্তর্ভূক্তির প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. হাসান মাহমুদ তার বক্তব্যে বলেন বর্তমান সরকার সকল সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করছে। পরিবেশ আইন প্রয়োগের ক্ষেত্রে এনফোর্সমেন্ট কার্যক্রম অন্য যেকোন সময়ের চেয়ে ৪-৫ গুন বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন পরিবেশ সংরক্ষণে প্রতিটি জেলাতে পরিবেশ আদালত স্থাপিত হতে যাচ্ছে। বিশেষ অতিথি ড. হাফিজ জি. এ. সিদ্দিকী বলেন সরকারী, বেসরকারী এবং ব্যক্তিগত পর্যায়ে অনেক ভাল কাজ হচ্ছে, কিন্তু একজন আরেকজনের সম্পর্কে জানছে না। তাই এধরনের নেটওয়ার্ক খুবই প্রয়োজন বলে তিনি মনে করেন।

কানাডিয়ান হাই কমিশনার জনাব রবার্ট ম্যাক ডাওগাল তাঁর বক্তব্যে বলেন কানাডা, বাংলাদেশের পরিবেশ সুশাসনের সার্বিক উন্নতিমূলক বিভিন্ন প্রকল্পে আর্থিক এবং কারিগরী সহায়তা দিয়ে আসছে। তিনি বিনেগের যাত্রাকে স্বাগত জানিয়ে এর সাফল্য কামনা করেন। উš§ুক্ত আলোচনায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, জনাব মনোয়ার ইসলাম বলেন, পরিবেশে দূষনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক এ.টি.এম. নূরুল আমিন সহ অনেকে উš§ুক্ত আলোচনায় বক্তব্য রাখেন। সমাপনী বক্তব্যে ড. কাজী খলিকুজ্জামান বলেন সমন্বয়ের ক্ষেত্রে আরও কি কি করা যেতে পারে তা বিনেগ বিবেচনা করবে এবং এর কার্যক্রম চলতে থাকবে।

সেই সাথে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ প্রদান করেন এবং বিনেগের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক সুশাসনের বর্তমান প্রেক্ষিত বিষয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি আজ বুধবার, ১১ আগষ্ট ২০১০ তারিখ বেলা ১০ টা থেকে দুপুর ১:০০ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.