আমাদের কথা খুঁজে নিন

   

অনাত্মীয় নারী পুরুষের সম্পর্ক নিয়ে সৌদী ও মিশরীয় ফতোয়া বিতর্কঃ ফলো আপ

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

অনাত্মীয় নারী পুরুষের সম্পর্ক নিয়ে সৌদ ও মিশরীয় ফতোয়া বিতর্কঃ ফলো আপ নীচের লিংকটি দেখুনঃ Click This Link গলা মানুষের অপরিহর্য অঙ্গ। গলার নিন্দা করার কিছু নেই। কিন্তু গলাবাজী অতিশয় নিন্দনীয়। লাঠির কোন নিন্দা নেই।

বরং তা কখনও অন্ধের যষ্ঠি। কিন্তু লাঠিবাজীর নিন্দা অবশ্যই করতে হবে। ডান্ডার নিন্দা নেই। ডান্ডাবাজীর আছে। তেমনি ফতোয়ার কোন নিন্দা নাই।

ফতোয়াবাজীর নিন্দা আছে। অবশ্যই আছে। সহি ফতোয়া দেয়া কোন খারাপ বিষয় নয়। কিন্তু ফতোয়াবাজী শুধু নিন্দনীয় নয়, শাস্তিযোগ্য অপরাধ। সীমিত বিদ্যায় যা বুঝি, ফতোয়া বলতে বুঝায় ধর্মীয় শিক্ষার সহি/সঠিক ব্যাখ্যা দান।

কিন্তু ফতোয়া দানের নামে অসৎ উদ্দেশ্যে ধর্মীয় শিক্ষার অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা প্রদান হ'ল ফতোয়াবাজী। এটাকে তো রুখতেই হবে। ফতোয়াবাজরা যখন ফতোয়াবাজী করে ধরা পড়ে তখন বলতে চায় যে তাদের নিন্দা কারীরা ফতোয়ার বিরুদ্ধে কথা বলছে, ফতোয়াকে খারাপ বলছে, ইত্যাদি। এটা তাদের বহু পুরাতন রোগ। দেশের মানুষ, বিশ্বের মানুষ সবাই এখন ফতোয়া আর ফতোয়াবাজীর পার্থক্য পরিস্কার ভাবেই বোঝে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।