ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মেধাবী স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের টাহড়িয়া গ্রামে।
জানা যায়, ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের টাহড়িয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র কৈশিক রহমান নয়ন (১৩) গাছে উঠে বাঁশ দিয়ে পতাকা লাগাচ্ছিল। এসময় বাঁশটি হেলে গিয়ে পল্লী বিদ্যুতের তারে স্পর্শ লাগামাত্র নয়ন বিদ্যুতায়িত হয়ে গাছেই মৃত্যু বরণ করে। পরে স্থানীয় লোকজন নয়নকে মৃত অবস্থায় গাছ থেকে নামিয়ে নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।